somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডিজিটাল দুর্নীতির গ্রাসে মেডিকেল উচ্চ শিক্ষা

০৩ রা এপ্রিল, ২০১০ বিকাল ৫:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত ২ এপ্রিল ঢাকা স্বনামধন্য অনেকগুলো মেডিকেল উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয়ে গেল বিশেষজ্ঞ তৈরীর জন্য এমডি/এমএস/এম ফিল/ডিপ্লোমা পরীক্ষা পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষা। উচ্চ শিক্ষার্থী হাজার হাজার চিকিৎসক ১৫০০ হতে ২০০০ টাকা দিয়ে রেজিঃ করে সরকার দলীয়দের ডিজিটাল প্রতারনা শিকারে পরিণত হয়েছেন। প্রায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আগে থেকেই সরকার সমর্থকদের মধ্য হতে নির্বাচিতদের নির্ধারন করে রাখা হয় বলে গুঞ্জন ছিল। ঢাকা ও স্যার সলিমুল্লাহ , চট্টগ্রাম মেডিকেল কলেজ সহ প্রায় সব স্থানেই নির্বাচিতরাই টিকবে, অন্য কেউ এপ্লাই করে লাভ নেই বলা হচ্ছিল। বহু বছর ধরে যারা নিজের যোগ্যতায় কোন উচ্চ শিক্ষায় ঢোকার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন এবং দলীয় পদলেহন ছাড়া নূন্যতম যোগ্যতা নেই, এদের পুর্নবাসনের জন্য মেডিকেল উচ্চ শিক্ষার মত জায়গাতেও ভয়াবহ দুর্নীতি করা হয়েছে। মানুষের জীবন মুত্যুর সাথে সম্পর্কিত বিশেষজ্ঞ সেবাকে মারাত্মক ঝুকির মধ্যে ফেলা হচ্ছে।

নিটোর(পঙ্গু হাসপাতাল) এর যারা নির্বাচিত হয়েছেন, তাদের কয়েকটি রোল নং/ ফলাফলের নমুনা দেখুন,

এস, এস (অর্থো) বেসরকারী- ৮২,৮৪,৮৬,৮৭,৮৮

এস, এস (অর্থো) সরকারী- ০১,০২,০৩,০৪,০৫,০৬

ডিপ্লোমা (অর্থো) বেসরকারী- ১৬১,১৬২,১৬৩,১৬৫,১৬৬

এস, এস (অর্থো) বেসরকারী দশটি আসনে নির্বাচিত সাত জনই কক্ষ নং-২ এ ছিলেন। বেসরকারী দশজনের পাঁচ জনের রোল ৮২ হতে ৮৮ এর মধ্যে এবং তাদের আসন ছিল পর পর। পরীক্ষায় পরিদর্শকের দায়িত্বে থাকা কয়েকজনের হাতে সলভ করা প্রশ্নপত্র দেখা যায় এবং তারা এগুলো হতে বিশেষ ব্যক্তিদের পরীক্ষার পুরো সময় জুড়ে সহায়তা করেছেন। সিনিয়ির পরীক্ষকরা ছিলেন অসহায় ও নির্লিপ্ত। ২নং কক্ষের অন্যান্য পরীক্ষার্থীরা সকলেই এ ঘটনার প্রত্যক্ষদর্শী ও পরীক্ষা শেষে অনেকেই ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
বাংলাদেশ হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক তৈরীর সর্বোচ্চ প্রতিষ্ঠান জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পরীক্ষার ধরন ছিল আরেকটু অগ্রসর। আগের দিন ফাস করা হয় প্রশ্নপত্র। প্রশ্নপত্র ফাঁস হবার পরেও শেষ রক্ষা হয়নি স্বাচিপ নেতার। তিনি সলভ করা প্রশ্ন পত্রটি নিয়েই পরীক্ষা দিতে সকালে যান রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল কলেজ কেন্দ্রে। সংশ্লিষ্ট হলের পরিদর্শক তাকে হাতে নাতে ধরে ফেলার পরেও তাকে উপরের চাপে বহিষ্কার করা হয়নি। এ খবরটি ০৩ এপ্রিল দৈনিক আমাদের সময়ের প্রথম পাতার শেষ কলামে ছাপা হলেও অজ্ঞাত কারনে ইন্টারনেট ভার্সনে পাওয়া যায়নি।
সর্বশেষ এডিট : ০৩ রা এপ্রিল, ২০১০ বিকাল ৫:১৭
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×