সারা দেশে আনন্দ উৎসবঃ সবকিছুই নিয়ন্ত্রণে
২৩ শে জুলাই, ২০১০ দুপুর ১২:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পাগলা ঘোড়া থাক বাজারে
গরীব নাহয় যাক মাজারে
বাঁচতে হলে, খেতেই হবে
বললে পাবি খুব সাজারে।
বাধ্য খুশী, সদাই কিনে
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে।
চাপাতি আর কিরিচ বিনে
ভার্সিটি বল কেবা চিনে?
হলেতে বাস করবে পুলিশ
বললে কথা করব ফিনিশ
ছাত্রলীগের অস্ত্রাঘাতে
লেখাপড়া নিয়ন্ত্রণে।
পুলিশ এখন নির্যাতিত
চলছে ঈদ সর্বহারার
ছিনতাই, খুন, ধর্ষন নাহলে
হাল কি হবে পত্রিকার?
দশ-বিশ খুনে কি আসে যায়
আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে।
কারেন্ট আসে, যায়না এখন
গরম খাঁচায় রুদ্ধশ্বাস
ফ্যান ঘোরেনা, নেইকো পানি
রাজধানীতে বসবাস।
দায় তো জোটের, সরকার ঘুমে
বিদ্যুৎ পরিস্থিতি নিয়ন্ত্রণে।
স্বল্প দূরেও..দিন হবে পার
জ্যামে সবাই ঢুলছে তো।
কৃতঘ্ন সব, বলছেনা কেউ
তবুও গাড়ি চলছে তো।
রাস্তা এখন বসতবাড়ি, কারণ
ট্রাফিক পূর্ণ নিয়ন্ত্রণে।
বিরোধী দল, বরাদ্দ মার
সরকারীতে সাতখুন মাফ
বছর পাঁচেক দৌড়ে থাকুক
গুম হলেও তোর কিরে বাপ?
বললে কথা মামলা-রিমান্ড
বিরোধী দল নিয়ন্ত্রণে।
আইন আদালত সব জ্বালাবে
সংসদে বসে তোপ চালাবে।
টেন্ডার নিয়ে গন্ডার সব
কাড়াকাড়ি করে লাশ ফালাবে।
মানুষের ভোটে, দেশ কিনেছি
সেহেতু,
সবই নিয়ন্ত্রণে।
সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০১০ বিকাল ৩:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন
মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত...
...বাকিটুকু পড়ুনপ্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন