

ইফতারীতে কুন আইটেম খাওয়া বাকী??

১৪ ই আগস্ট, ২০১০ রাত ১০:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নানা, দাদা, মামা, চাচা-
হরেক নামের হালিম
কোনটার স্বাদ, কেমন বুঝতে,
নিতে হবে তালিম।
ছোলা ভুনা, বেগুনী, চপ,
সিঙ্গারা-সব কমন,
পাকুড়া বা ঘুঘনিটা নেই,
পাঠাবো কি সমন?

মুড়ি মাখা, ফুল্লরি,
দোভাজা বা ছোলা
পাতে এসব থাকতে হবে,
তাও কি লাগবে বলা?
যদি না পাই কোপ্তা, কোর্মা,
নিদেন পক্ষে কালিয়া,
ইফতারীটাই মাঠে মারা,
থাকে সবে গাল ফুলিয়া।
ঢাকাই শিরমাল, নানাখাতাই,
কাকচা এবং কুলিচা
পাবে সবই, জীবনে নাম
শুনেছ কি ভাতিজা?
বাকরখানি, চাপাতি,
দই বড়া বা লাচ্ছা,
আইটেমে বাদ পড়েছে কি-
বকা খাবে আচ্ছা।
বিরানী বা তেহারী,
সাথে লাবাং, ফালুদা;
ঘোল বা মাঠার সরবত হতে
বোরহানীটাই আলাদা।
তেতুল-গুড়, তোকমা,লেবু,
বেল কিংবা বেদানা;
সরবত হয় ইসবগুলের,
জাফরানি বা মিহিদানা।
আস্ত মোরগ,আস্ত খাসি
কিংবা খাসির রানের রোস্ট
নানার জাতের কাবাবও আছে,
ঢাকাইয়্যা হয় যদি হোস্ট।

বডি কাবাব, চাপ কাবাব,
শিক কিংবা শামি;
হান্ডি কাবাব, সুতি বাদেও
আছে হরেক নামি।
বড় বাপের পোলায় খায়
ঠোঙ্গায় ভইরা লয়া যায়;
আজব নামের বহুত খাবার
চকবাজারে পাওয়া যায়।

জিলাপী সেতো কেজি খানেক,
শাহী বটে নামখানি।
আছে কোন বাপের ব্যাটা,
করবে শেষ তার আধখানি?
শত পদের শতেক রকম
ইফতারীর বাহার
পুরোন ঢাকায় চলছে যে ভাই,
প্রতিদিনের আহার।
সারাদিনে না খেয়ে
হয় কি বল এর কমে?
চলছে পূরণ রসনাটা,
আছি যে ভাই সংযমে।
সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০১০ রাত ১২:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন
মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত...
...বাকিটুকু পড়ুনপ্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন