পশু রাজ্যে ক্ষোভ উঠেছে!!!
১৪ ই ডিসেম্বর, ২০১২ রাত ৮:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
জঙ্গলে আজ ক্ষোভ উঠেছে
জাতীয় দাবী; হোক পালন
এবার বুঝি মানবে না আর
পশু রাজ্যে আলোড়ন।

মানব, দানব হয়ে যদি
খুবলে খাবে নিজের ভাই,
আমরা বরং ভালোই আছি
সর্বনাশা ক্ষুধা নাই।

হিংস্র দানব হারে মেনে যায়
জিঘাংসার এ কেমন রুপ!!!
ঘৃনিত সব, পিশাচ শাবক
দলবাজি, তাই থাকছে চুপ!!
মানুষ হয়ে জন্মে ছিলি;
মানুষ হতে পারলি কি?
পশু হওয়াই ছিল সার্থক
পশুর কাছেও হারলি কি?

হিংস্র বাঘা গুটিয়ে মাথা
কুমির তুলছে খুব মাতম
হায়েনাটা মুর্ছা গেছে
সিংহরা পেয়েছে শরম।

ভাবছে সবাই, এখন তবে
জঙ্গলে আর পঁচছি ক্যান?
দালান কোঠায় থাকা উচিত
মানুষ নামে, কিসের মান?
পশুই বরং ভালো অনেক
নেই বেহায়া দল-দারী
আয় চলে আয় জঙ্গলে সব
এটাই তোদের ঘর বাড়ী।
সর্বশেষ এডিট : ১৪ ই ডিসেম্বর, ২০১২ রাত ৮:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন
মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত...
...বাকিটুকু পড়ুনপ্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন