গতকাল চ্যানেল আইয়ের এক সংবাদে দেখলাম, সিলেট প্রেসক্লাবের সামনে এক দল মানুষ আবারো টেংরাটিলায় কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন করছে। হঠ্যাৎ করে দেখলে যে কেউ বলবে বা: ভাল উদ্যোগ। আমিও বলবো ভাল উদ্যোগ কিন্তু তারা কি জানে তাদের এই মানববন্ধনের ফলে কতটা আগ্রাসী হয়ে যাবে বাংলাদেশ সরকার এই কয়লা উত্তোলনের ক্ষেত্রে। বিগত কিছু দিন আগে রাষ্ট্রীয় যমুনা ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার নেতৃত্বাধীন মন্ত্রী পরিষদের বেশ কিছু হোমরা চোমরা মন্ত্রীরা মিলে সিদ্ধান্ত নিলেন আবারো কয়লা উত্তোলন কতরা হবে আর তা হবে উন্মুক্ত পদ্ধতিতে।
কিন্তু দু:খজনক হলেও সত্য, এই উন্মুক্ত পদ্ধতিতে যদি কয়লা উত্তোলন করা হয় তাহলে টেংরাটিলার মতো পুরো অঞ্চল জুরেও সম্ভব হবেনা ঐ উত্তোলনকৃত কয়লা রাখা। এবং এই পদ্ধতির ফলে আবারো ঘটতে পারে পরিবেশ বিপর্যয়।
ঐ মানববন্ধনকারীদের প্রতি আমার নিবেদন, আপনারা কি জানেন যে বহুজাতিক কোম্পানী নাইকো ঐ দূর্ঘটনার জন্য দায়ী ছিল তারাই আবার এই কয়লা উত্তোলন করতে আসবে। তাই সচেতন মহল সহ বিভন্ন সংগঠনের প্রতি আবেদন যে, তারা যেন সরকারের খারাপ কাজের সার্টিফিকেট কি বুঝে আর নাবুঝেও যেন না দেয়।
সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০০৯ দুপুর ১:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



