
বলেছিলাম"চলে যাব"
আর থাকব না মিছে আশায়,তবুও থেকে যাই
বেলা শেষে তোমার অপেক্ষায় কাটে দিন।
অথচ
দিনের শুরুতে লিখি সুইসাইড নোট
কাঙ্গালের ক্ষুধায় কামনা বিহীন খালি পকেট।
"তুমি ফিরে এসো"চিরকুট লিখে দিলাম তোমার দপ্তরীর হাতে
বুমেরাং হয়ে
ফিরে আসে দপ্তরী "ম্যাডাম ফিরবে না আর কোন দিন"।
বাজলো ঘন্টা স্কুল ছুটি
তবে চলে যাই আমি এবার উঠি।
বারো সাল বাদে আবার গিয়েছিলাম সেই স্কুল মাঠে
হেড মাষ্টার বাবু বললেন"উনি চলে গিয়েছেন আপনার মৃত্ব্যর আগে"
আবার নতুন করে লিখি সুইসাইড নোট আমিও চলে যাব সেই অনুরাগে।
তার পর
আরও কতদিন কেটে গেল একটি দিনের আশায়
জ্যামিতিক হারে ঋন বাড়ছে,তোমার ভালোবাসায়।
দপ্তরী নয় এখন ডাকপিয়নের অপেক্ষায় থাকি
দূর থেকে তোমারে আমি অর্হঃনিশ ডাকি।
বলেছিলাম চলে যাব,বহুদূরে গিয়েও যেতে পারিনি
মনের গভীরে আজও বাজে বিরহের রাগিনী।
বুুকের গভীরে দিনে,দিনে জমে নিকোটিন
এমনিতেই চলে যাব,বাঁচবো না বেশীদিন।
বেচেঁ থাকি,বাঁচার নেশায়, চলে যাইনি
সুইসাইড নোট লিখে কাটে বিরস রজনী।
সর্বশেষ এডিট : ১৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


