
এই পার্বতীদিদি
তোকে বলি
তুই কেন মুখুয্যেদের দেবদাস কে
ভালোবাসতে গেলি?
তুইতো জানিস রে দিদি
ও ছেলে ভালো নয়
ষন্ডা গুন্ডা নেশা ভাং করে।
কেন জমিদারপুত্র তাই বুঝি।
তোকে না ছেলেবেলায় কত প্যাদিয়েছিল।
কোলকাতায় গেল দাদা
তবু পিছু ছাড়লি না।
আর যখন তোর মা কে ফিরিয়ে দিলো
দেবদার বাবা।
অমনি ভাব নিলি।
কেন রে দিদি
ইগোতে লেগেছিল বুঝি!
দাদার রাগটা দেখেছিস
অভিমান টা বুঝিসনি।
তোর চেয়েতো চন্দ্রমূখী
বেশী বুঝেছিল দাদাকে।
হ্যা রে দিদি
একবার ভেবেছিস
কতটা কষ্ট নিয়ে
দাদা চুনীলালের পথে নেমেছিল!
কি পেয়েছিলি রে দিদি
হাতিপোতার জমিদার না ছাই
ঐ বুড়ো ভামটার কাছে?
দাদা যখন তোর বিরহে ঘর ছাড়া।
তুই তখন ঘর সাজাতে ব্যাস্ত এক গৃহিনী।
দানছত্র খুলে বসেছিস তুই
দাদা দেনার দায়ে দেউলিয়া!
মাইরি দিদি
তোর লাস্ট শর্ট টা যা হয়েছিল না!
দেবদা যখন শেষকালে
তোর দুয়ারে মরেছিল।
তুই তখন একদিন পর দাসীর কাছে
শুনে কি ন্যাকা কান্না টাই করেছিস।
সত্যি ট্রাজেডি!
কি বলেছিস রে দিদি?
ঐ বুড়োভাম টা কে
দাদা না বয়ফ্রেন্ড!
সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





