
বসন্ত শেষে চলে গিয়েছিল
ফেরার আশায় পথ চেয়ে আছি।
ষ্টেশনে শেষ ট্রেনটার অপেক্ষায়
কত গ্রীস্ম বর্ষার রাত কেটে
ভোর বেলা বাড়ী ফিরেছি।
সব নিয়মের বেড়াজাল ভেঙ্গে
ঘড়ির কাঁটার উল্টো দিকে
যদি আবার ফিরে আসে
ফিরে আসেনি!
ঝড়ো হাওয়ার ডানায় ভর করে
কাল বৈশাখীর রাতে নিয়ে আসে
এক নিষিদ্ধ প্রেমের গল্প
সে গল্প শোনা হয়নি।
যদি ফিরে আসে
বিরহ কাতর কার্তিকের
কুয়াশা ভেজা রাতে।
মহল্লার প্রহরী বৃদ্ধ নজর আলীকে
বলে রেখেছি সে যেন বলেনা "হুসিয়ার"।
আন্তহত্যার সব পথ রুদ্ধ করে
তাই আজও বেঁচে আছি।
যদি এসে দাড়ায়
আমার মাটির আঙ্গিনায়
বলে ''তোমার দখিন দুয়ার খুলে''
খুজেঁ নিতে চায় হারানো অভিসার
সেই অপেক্ষায় আছি।
ওয়েটিং রুমে বাদাম বিক্রেতা
সদ্য যৌবনে পা রাখা ছেলেটা
মুচকি হেসে কানে কানে বলেছিল
"অপেক্ষা করেন ফিরে আসবে"
আমি আশায় বুক বেঁধেছিলাম
সেই বুক এখন নিকোটিনের
তীব্র বিষে ক্ষয়ে যাচ্ছে।
শুধু ষ্টেশনের ঝুমা পাগলী
বিদ্রুপ করে বলেছিল
"কেদূলীর পাখিরা আর ফিরে আসে না"।
অবিশ্বাস্য হলে সত্যি
আর ফিরে আসেনি!
পাঁচ বছর কেটে গিয়েছে
ডাউন সিগন্যালে চোখ রেখে
আমি আজও শেষ ট্রেনটার
অপেক্ষায় আছি।
সর্বশেষ এডিট : ২৭ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





