বৃষ্টিরে তুই, যেমন মায়ায় ভিজিস সারাক্ষণ,
তেমনি মায়ায় ভিজিয়ে দেনা আমার দেবীর মন।
বৃষ্টি তোরে দেখলে যে তাঁর মনটা কেমন করে,
তুই তাঁরে পাশ যেভাবে, আমি তো পাই নারে।
ভিজিয়ে দে না তুই যে তাঁরে তোরই মনের মত,
ধুয়ে ফেলিস আছে বুকের কষ্ট জমা যত।
বৃষ্টিরে তুই আয়না আবার, ঝড়কে সাথে নিয়ে,
ভালোবাসার বরণ করি, ভালোবাসা দিয়ে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


