দেবী দেখ কী মনোরম, মায়াকাড়া,
বসন্ত বাতাস।
কিন্তু এখনও তো বসন্ত আসেনি,
মাঘের তো মাত্র ষোলটা দিন গেল।
তাহলে? এই বসন্ত বাতাস?
যেন সেই একই সুরভিত মাতাল বসন্ত।
তুমি বাসন্তি সাজে, যার অভিবাধন কর প্রতিবার।
সেই একই মাতাল হাওয়া,
আর তার মাঝে ধূলিঝড় ঘূর্ণি।
আর ঝিরঝিরে হাজার কোটি শুকনো ঝড়া পাতা।
ঠিক যেন বসন্তের শুরুর দিন কোন এক।
অথচ মাঘ পুরোতে এখনও বেশ কটা দিন।
তবে কী, তোমার নতুনে প্রকৃতি সাজল এবার?
তুমি যে মাথা তুলে দাড়ালে আবার?
যেভাবে বিজয়িনী বেশে যুদ্ধে জয়ী হলে,
হাজার শস্ত্রের ক্ষতে, নিজেকে মানিয়ে,
সব বাধা ছাড়িয়ে, শত্রু ঘায়েলে,
বিজয়িনী দেবী, তুমি হলে জয়ী।
প্রকৃতি তাই তোমার সম্মানে,
তোমাকে সেল্যুট জানিয়ে,
দেখ দেবী দেখ,
নিয়ে এল বসন্ত কিছুদিন আগে!
মেঘে ঢাকা চাঁদ আর নীল আকাশ।
তোমার বিজয়ে তার বসন্ত বাতাস।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





