আমরা যারা গ্রামে বসবাস করি তারা পালা গানের সঙ্গে খুব ভালো ভাবে পরিচিত, সাধারনত শীত কালে গ্রাম গঞ্জে পরিবেসিত হয়ে থাকে, এই পালা গানে দুইটি দিক থাকে একটি শরিয়ত আর একটি মারফত। শরিয়ত আর মারফত নিয়ে গানের সুরে সুরে প্রশ্ন আর উত্তর দেওয়া নেওয়া
চলে, এ জন্য থাকে দুইটি দল, এই দুই দলের জন্য থাকে একটি বাদক দল ও দোয়ার্কী দল।
পাঠক বৃন্দ বিষয়টি পড়ুন তারপর মিলিয়ে নিন সঠিক নাকি বেঠিক লিখলাম, আমি সাধারনত এ ধরনের লেখা লিখতে খুব ভয় পাই, তবুও লিখলাম, তো যা হোক, শরিয়ত নিয়ে যারা গাইবেন তারা বন্দনা শেষে কত গূলো প্রশ্ন প্রতিপক্ষকে ছুড়ে দিয়ে মঞ্চ ত্যাগ করেন, তার পর মারফত দলের মঞ্চে উঠার পালা তারাও উঠে যথারীতি বন্দনা তার পর প্রশ্নের উত্তর এবং পাল্টা প্রশ্ন করে মঞ্চ ত্যাগ করেন। এভাবে একের পর এক প্রশ্ন উত্তর, প্রম্ন উত্তর চলতে থাকে, আর যারা বাদক তারা উভয় দলকে বাদ্য বাজিয়ে মাতিয়ে রাখে, দোয়ার্কী রা সুরে সুরে তাল দিয়ে পালা গান কে আরও মধুর করে তোলে, শ্রোতা দর্শক বুঝুক আর না বুঝুক হাতে তালি দেয় সারা রাত। এভাবেই চলতে থাকে পালা গান, প্রিয় পাঠক এবার এই পালা গানটি আমাদের দেশের সাথে মিলিয়ে নিন, দুই পরিবার কেন্দ্রিক রাজনৈতিক দল বার বার পালা বদল করে মঞ্চে উঠছে বাবাও স্বামীর প্রশ্ন উত্তর নিয়ে মাতিয়ে রাখছেন দেশটাকে, আর বাদক আমলা গন সে যে দল হোক সমান তালে বাজিয়ে চলছেন, আর দোয়ার্কী বুদ্ধিজীবি গন সুরে সুরে তাল দিয়ে দেশটাকে মাতিয়ে রাখছেন। আর আমরা শ্রোতা দৃর্শক বুঝে বা না বুঝে হাত তালি দিচ্ছি। দেশ কোন দিকে যাচ্ছে ??
দেশটাকি পালা গানের মঞ্চ ? যে আমি একবার তুমি একবার গাইলাম আর নামলাম, দূই পরিবার কি জানে আজ তারা বাবা আর স্বামীর নীতিকে প্রতিষ্ঠিত করতে গিয়ে দেশের জনগনের নৈতিকতা নষ্ট হয়ে যাচ্চে??
আসুন আমরা এক কাতারে দড়িয়ে আবার দেশ গড়ার শফথ নিই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


