
বিকেল গড়িয়ে মরা রোদ্রের শেষ,
স্মৃতি চুইয়ে পরা চেনা অচেনা মুখের রেশ।
আশা টানা পোরানের কত মধুক্ষন,
টুকরো টুকরো আনন্দ কথন।
আদরের ঘ্রানে ভরা পড়ন্ত বিকেল,
ছুটোছুটি ভোঁ ভোঁ দৌড় আকুল বিকুল।
শত অন্যায় নিয়মে বাধাঁ খেলার আসর,
নিঃশ্বেষিত দুরন্ত ওরা, তবু নেই এতটুকু অবসর।
বিকেল গড়িয়ে মরা রোদ্রের হাড়,
আপন মুখেরা হারায় যেন রাতের ওপার।
স্মৃতি চুইয়ে আসে ফিঁকে হওয়া শৈশব,
আয়নার ওপাশে অধরা অবয়ব।
সর্বশেষ এডিট : ১৯ শে মে, ২০১৯ ভোর ৫:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



