মনের গর্ত থেকে বের হও,
সকল বাধাঁ ভেঙ্গে বের হও,
ভয় থেকে বের হও,
পুরোনো ধারণা ছুড়ে ফেলে দিয়ে বের হও।
মন খুলে বল,
সত্যটাই বল,
নিজের মত করে বল।
আজ মায়ের ভাষার অধিকারের দিন,
আজ গর্বের দিন।
আজ ত্যাগের বিনিময়ে ফিরে পাওয়ার দিন,
আজ বাংলাতে কবিতা বলার দিন।
আজ বাংলাতে বিচারের রায় পড়ার দিন।
আজকের দিনটি আমাদের প্রতিবাদ করতে শিখিয়েছে,
আজকের দিনিটিতে অনেক রক্তের বিনিময়ে অধিকার আদায় করেছি।
মনের গর্ত থেকে বের হও,
মন খুলে বল, সত্যটাই বল,
নিজের অধিকারের কথাটা স্পস্ট করেই বল।
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



