somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নতুন বছরে একটি আশা

০১ লা জানুয়ারি, ২০২১ রাত ১২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বৃষ্টির অবিরাম ধারায় ভেসেছিল পদ্ম পুকুর,
এই ছিল দুহাজার বিশের শেষ দিনের কথা।

বিশের জানুযারী ছিল কোটি অবোধ প্রাণীর মৃত্যু ও আহাজারীতে ভরা,
তখন পরেনি করুনাধারা,
তবে এক নতুন আশংকার খবর দিয়েছিল হু।

বিশের ফেব্রুয়ারীতে নতুন আশা নিভেছিল,
ইমপিচমেন্ট মরেছিল।
বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রনায়ক বেচে গিয়েছিল,
তবে রচিত হয়েছিল লক্ষ মানুষের ইউলজি।

ভয়াল মার্চ এসেছিল অতীতের স্মৃতি নিয়ে,
বিভিষিকার শুরু হয়েছিল ঔ মার্চেই,
এধরনীর বুকে মৃত্যু উপত্যকার সূচনা হয়েছিল।

পৃথিবীর মানুষ দেখেছিল এক অচিন ধারাকে এপ্রিলে,
শুন্য সড়ক, ঘরে বন্দী মানুষ,
আর দুষন মুক্ত বাতাস।

অক্ষম বা দুর্বল প্রসাশন , লাগামহীন ভাইরাস মৃতুহার,
অথচ সাধারন মানুষ নিরব,
প্রতিবাদে সরবেরা "লকড আপ" হয়েছিল দ্রুতই,
মে মাসে মানুষ দেখেছিল এইসব।
কতদিন কতবার মানুষ তার অধিকারের জন্য লড়েছে,
তার হিসেব কে রাখে।

ইতিহাস ফিরে ফিরে আসে,
কালো অধায় নতুন করে রচিত হয়,
দ্বাসত্ব , অসমতা এসেছিল দম বন্ধ করা আট মিনিট আর ছেচল্লিস সেকেন্ডের হাত ধরে।
জর্জ ফ্লায়ডের মৃত্যু দিয়েছিল আরেকটি মুক্তবিশ্বের জন্ম,
রচীত হয়েছিল সারাবিশ্বে নিম্পেসিত মানুষের অধিকারের আন্দোলন,
এই বিশের জুনেই ৷

বিষণ্ণ গ্রীষ্মে ঘামে ঝড়া পথে,
মানুষের অধিকারের সংগ্রামে ,পথ হয়েছিল কম্পিত,
জুলায়ের রোদের থেকে, বা করোনার প্রলয় ঢেকে,
উচ্চকন্ঠে শোনা গিয়েছিল,
ব্লাক লাইফ ম্যাটার ৷

অগাষ্টের শুরুতেই বৈরুত কেঁপেছিল,
সম্পদ ও মানুষ পুড়েছিল,
আজো তার চিহ্ন অন্কিত জনপদে।

সেপ্টেম্বরে প্রয়ান হয়েছিল একজন প্রকৃত বিচারকের,
আইনের ফোকড় গলে ঢুকে পড়েছিল
আসমান বিচার প্যানেল,
কি বিচিত্র এই ব্যবস্থা সেলুকাশ।

অক্টোবরে করোনা ছাড় দেয়নি,
এমনকি বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রনায়ককে।

নভেম্বরে মুক্তি মিলেছিল ,
একটি অন্ধকার অধ্যায় থেকে।
একটি অন্ধ জালিম রাষ্ট্রনায়কের হাত থেকে,
বিশ্ব একটি নতুন রাস্ট্রপতি পেয়েছিল।
ওয়েলকাম ব্যাক আমেরিকা।

ডিসেম্বরের শেষ দিনে দুটো দেশ হয়েছিল আলাদা শেষমেষ,
প্রকৃত আলাদা, গুডবাই ইউরোপ।
আমাদের মনে আশা জাগিয়ে টিকাও এসেছিল,
টানেলের শেষে বিন্দু আলোর মত।

আমরা হারিয়েছি কত মহাজন, কত মানুষ, কত প্রিয়জন
এই বিষাক্ত বিশে,
জে আর সি , আনিসুজ্জামান, মজিবর রহমান দেবদাস,
আবদুল মোনেম, কামাল লোহানী, এন্ড্রু কিশোর,
এমাজউদ্দীন আহমদ, সি আর দত্ত, রাহাত খান,
মাহবুবে আলম, রফিক-উল হক, আলী যাকের
কয়েকটি নাম শুধু তার মাঝে ,
আছে আরো কত জানা অজানা মহাজন।
স্মরন করি তোমাদের বিশের শেষ দিনে।


বৃষ্টির অঝোর ধারায় ভেসে যাক আমাদের ব্যথা, কস্ট, দঃখ,
একটি সুন্দর ও আনন্দের বছর আসুক,
তোমার আমার ঠিকানায়,
সে হোক শুধুই আশা, আলোর ও ভালবাসার।

-----------------------------------

সবাইকে নতুন ইংরেজী বর্ষের শুভেচ্ছো।

সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০২১ রাত ২:০৭
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:২৬

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।



বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন

চাকরির বন্যা আসার আগেই চাকরির বাজারে খরা!

লিখেছেন মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬



জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।

দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা... ...বাকিটুকু পড়ুন

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

×