নভেম্বরের কড়চা #১
১৫ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১২:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খাঁচা
----
আমরা ভাবি
ওরাই বুঝি কেবল বন্দি,
অথচ-
আমরাই বন্দি ভাবনার বৃত্ততে,
ওরা মুক্ত,
ওদের সীমানা নেই,
আমরাই কেবল সীমানা মানি,
ওরা সীমানা পেরিয়ে যায়,
প্রান্তে, অসীমে।
প্রেম
------
মানুষ বদলায়,
এটিই মানুষের স্বভাব,
সেই আশায়
প্রতিদিন ঘুম থেকে উঠে
তোমার প্রেমে পরি।
ভাগ্য
-----
এখন আর ভাবি না,
ভেবে কিছু হবে না,
এই পথ একদিন চলা শেষ হবে,
কোথাও নিয়ে যাবে ,
ভাবলেও - এই পথ সেখানেই যাবে,
না ভাবলেও যাবে।
এখন আর তাই ভাবি না।
তোমার কাজ
ফেলে রেখে দাও তুমি,
কাজ করে কোন ফায়দা নেই,
কেবলই বৃথা সময় নস্ট।
সবাই শুধু অযথাই অকাজে ছুটছে।
তবে-
শুধু ভাগ্যবানরাই জানতে পারে ,
কি সেই জীবনের উদেশ্য।
পুকুরে একটিই পদ্ম ফোটে,
বাকি সবই কচুরিপানা।
মাঝে মাঝে তাই ভাবি-
যদি পেতাম পদ্মফুলের জীবন।

১৫ বছর
---------
কেউ মুখের কথা শোনে না-
তাই এখানেই লিখি
তাই তোমাকেই লিখি।
১৫ বছর ধরে লিখছি,
তবু কথা শেষ হলো না বলার।
সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।
কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫৬
১৮ বছর পর্যন্ত সবাই শিশু!
শিশুর অধিকার রক্ষা অবশ্যই সভ্য সমাজের দায়িত্ব। কিন্তু প্রশ্নটা তখনই কঠিন হয়ে ওঠে, যখন ১৭ বছর ১১ মাস ২৯ দিন বয়সী কেউ ধর্ষণ বা হত্যার মতো... ...বাকিটুকু পড়ুন

আজ ২২ সেপ্টেম্বর—বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস। কল্পনা করুন তো, কর্মব্যস্ত এক মঙ্গলবারের সকালে ঢাকার রাজপথে কোনো ব্যক্তিগত গাড়ি নেই! কানে তালা লাগানো অহেতুক হর্নের গর্জন নেই,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৩৩

ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ।
হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।...
...বাকিটুকু পড়ুনপ্রেমের ক্ষেত্রে বয়স যে কেবলই একটি সংখ্যা, তা প্রমাণ করেছেন বিশ্বের অনেক নামী দম্পতি। পুরুষরা তাদের চেয়ে কম বয়সী নারীদের বিয়ে করবেন - এমন সামাজিক প্রথা ভেঙে অনেক প্রভাবশালী নারী... ...বাকিটুকু পড়ুন