
মৃত্যুশূণ্যতায় ভোগা দূর্ভাগা লোকটির করুণ মুখে তাকিয়ে জীবনের একটা হিসাব দাঁড় করাই,
চতুষ্কোনীয় একটা দূর্ভেদ্য অংক এসে দাঁড়ায়!
চুপচাপ এড়িয়ে যাই,
আজীবনই অংকে কাচাঁ আমার থেকে এর বেশী কিইবা আশা করা যায়!!
সবদিকের সব কিছুই ক্রমে মলিন হয়ে আসছে,
মলিনতাই বা খারাপ কি?
মহাপুরুষদের জীবন মলিনই ছিল!
তারা হয়ত এত সস্তা কবিতা করতেন না।
কাল সকালে চারুকলায় একটা আস্ত সূর্য উঁকি দিয়ে আমাকে বিদ্রূপ করল,
চুপচাপ এড়িয়ে গেলাম
সবকিছুর মতই!!
প্রিয়া প্রশ্নবিদ্ধ ভালোবাসা ফিরিয়ে নাও!!
সর্বশেষ এডিট : ১৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


