ক্যামন যেনো তরতরিয়ে ফ্লাইওভার, এলিভেটেডওয়ে, বাইপাসের পরিকল্পনা হয়ে গেলো, কালকের ট্রেন-বাস দূর্ঘটনার কারনে। এর আগে এরকম কোনো আলাপচারিতা শোনা যায় নাই। ভালোই লাগলো। কিন্তু কথা হচ্ছে, দেশের অবকাঠামো উন্নয়নের ভালো পরিকল্পনার জন্য এই রকম দুএকটি দূর্ঘটনার প্রয়োজন বলে মনে হলো। প্রশ্ন হলো কতটি দূর্ঘটনার প্রয়োজন আর কতটি প্রান?
ঢাকা শহরের প্রতিটি রেলক্রসিং একএকটি মরনফাদ। রিকসা, বাস, টেম্পু, সিএনজি ঝুকি নিয়ে এভাবেই পার হয়। রেলগেট বন্ধ হলে অন্য রাস্তাদিয়ে পার হওয়ার প্রতিযোগিতা শুরু হয়ে যায়। কে কার আগে যাবে। ওগুলোর ভিতরে বসে অনেকদিন কলেমা পড়েছি। জানিনা কবে নিজের ভাগ্যে ঘটবে ঐরুপ দূর্ঘটনা আর বড় বড় পরিকল্পনায় মেতে উঠবেন আমাদের মন্ত্রীসাহেবরা।
দেশের অবকাঠামো উন্নয়ন হয়েছে খুব কম। এর সাথে তাল মিলিয়ে ব্যবসার প্রসার হয়েছে অনেক বেশি। বেড়েছে মানুষ, যানবাহন আর অফিস। এখন সময় মতো কোথাও পৌছানো মানে ভাগ্যবান। ঢাকা শহরে মোট ১০-১২ সাংসদ। কারো কোনো খেয়াল নেই, আবদারও। ভোট দিলাম আমার ন্যায্য হিস্য পাওয়ের জন্য, অথচ উনারা ব্যস্ত আখের গোছানোতে। কি প্রয়োজন জনগনের, কোনো খবর তারা রাখেন না। কতজন ঐভাবে মারা পড়ছে, হিসাব নেই। এব্যপারে ওনাদের মাথাব্যথা আছে বলে মনেও হয়না।
যাক স্বস্হির কথা হলো, পরিকল্পনাতো হলো, কবে হবে স্বপ্নপুরন সেটাই এখন দেখবার বিষয়। নাকি এরকম আরো ডজন খানেক দূর্ঘটনা আর প্রানহানী দরকার আমাদের স্বপ্নপুরনের!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



