পেপারে পড়লাম, "আইন রয়েছে, পাচ কোটি টাকা কেউ অনুদান দিলে তার নামে প্রতিস্টানের নামকরন করা যায়"।
আইন না মেনে যে সকল প্রতিস্টানের নামকরন হয়েছে তাদের কি হবে, সেইটা বলা হয় নাই। তবে আইন থাকলে, সবাইকে মানতে হবে, এটাই নিয়ম?
আইনটা সত্যিকারে থাকলে, ব্যাপারটা খুবই ভাববার বিষয়। কারন নামে ও অন্যনামে অনেক প্রতিস্টান দেশে রয়েছে। সবাই কি নিয়মটা মেনে চলছে। না মানলে, সরকার ও আইন মন্ত্রনালয়ের কাজ হচ্ছে, আইনের শাসন প্রতিস্টা করা। এতেই এবার বাজেটের ঘাটতি পুরন করা যাবে বলে মনে হয়।
তবে একটা বিষয় ভেবে, ঘুম হারাম। আমাদের প্রধানমন্ত্রীদের নামে তা অনেক প্রতিস্টান। তাহলে সব গুলোর নাম কি পরিবতন হয়ে যাবে, নাকি সুদ আসলে কিংবা শুধু পার প্রতিস্টান পাচ কোটি করে টাকা জমা হবে। আর এদের সাথে যে সব মন্ত্রী ও পাতিদের নাম আছে, তাদের থেকেও টাকা জমা নেয়া হোক। সকল প্রতিস্টানের বাজেট টা আরও বড় করা যাবে এবং তার উন্নয়নও হবে। দেশের জন্য পোয়াবারো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


