যুদ্ধ এখনো শেষ হয়নি বন্ধু
২৭ শে আগস্ট, ২০০৬ রাত ১:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমাদের সবচে বড় স্বভাবগত দোষ কোনটি? আমার উপলব্ধি আমরা খুব সহজেই অতীত ভুলে যাই সেটা যত তিক্ত বা সুখকরই হোকনা কেন। সেকারণেই হয়তোবা আমরা ভুলেছি যুদ্ধাপরাধীদের সকল অপকর্ম। আমরা ভুলেছি ঠিকই কিন্তু তারা তো রয়ে গেছে আগের মতন ভয়ানক বিষকাঁটা হয়ে। নিশ্চিত পরাজয় জেনে হিংস্র দানবেরা ভেঙ্গে দিতে চেয়েছে আমাদের মেরুদণ্ড। চেয়েছে প্রগতিশীল চেতনাকে ধ্বংস করতে। কিন্তু তা পারেনি ওরা। একাত্তরের 14 ডিসেম্বর আমরা হারিয়েছি অনেককে তবু জাতির সূর্যসন্তানরা নিঃশেষিত নয় এখনো। অনেক বন্ধুর পথ পেরিয়ে এই দেশ এখনো দাঁড়িয়ে আছে যাদের কল্যাণে তারাই আজ টার্গেট। মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি এখন সুসংগঠিত। 14 ডিসেম্বরের অসমাপ্ত কাজ শেষ করতে হটাৎই তৎপর হয়ে উঠেছে তারা। হুমায়ূন আজাদ ও অধ্যাপক ইউনুস ইতোমধ্যেই তাদের টার্গেটে পরিনত হয়েছে। সনৎ কুমার সাহা, ড. জাফর ইকবাল, হুমায়ূন আহমেদ, হাসান আজিজুল হক সহ অনেকেই আছেন তাদের টার্গেট লিস্টে। বহু ধর্ম, বহু জাতির বসবাস এদেশে। গণতান্ত্রিক রাষ্ট্রের অধিবাসী হিসেবে সবার সমানাধিকার রয়েছে। কোনো বিশেষ ধমর্ান্ধ গোষ্ঠী তাদের মতাদর্শ চাপিয়ে দিতে চাইলেই মানুষ সেটা গ্রহণ করবে এমনটা ভাববারও কোনো কারণ নেই। মুখোসের আড়ালে তাদের কদর্যরুপ উন্মোচি আজ। মানুষ তাদের ঘৃণাভরে প্রত্যাান করেছে।ক্ষমতায় আরোহন করতে ওরা বেছে নিয়েছে ধ্বংসাত্মক পথ। সাম্প্রদায়িকতার বিষবাস্পে বাতাস ভারী এখন। যুদ্ধাপরাধী ও তাদের রোপিত বিষের বীজ এখন অনেক পরিনত। এদের রুখতে হবে প্রবল হাতে এখনই। সময় এসেছে বিষকাঁটা উপড়ে ফেলবার।
যুদ্ধ এখনো শেষ হয়নি বন্ধু।
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০০৬ রাত ২:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে...
...বাকিটুকু পড়ুন
ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু...
...বাকিটুকু পড়ুনআগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক
অভাগীর সুর – পর্ব ১ প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু...
...বাকিটুকু পড়ুন
উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯...
...বাকিটুকু পড়ুন