somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শ্রাবণধারা

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সেদিন ঢাকায় এসে তোমায় দেখায় কেমন যেন এক অতৃপ্ত সুখের অনুভূতির দোলা দিয়ে গিয়েছিলো আমার এই হৃদয়ে। বিশ্বাস করো হে নারী তোমায় দেখে সেদিন আমি নতুন করে প্রেমে ডুব দিয়েছিলাম। কি অপরুপ সৃষ্টি তুমি।তোমার ঠোঁটে আমি যেনো এক অমৃত শুধা খুজে পেয়েছিলাম সেদিন।
শীতলক্ষ্যার মেয়ে তুমি,
তুমার প্রেমে পরেছি আমি।
আমার চোখে তুমি শ্রাবণ মাসের চাঁদের মতই সুন্দর।তোমার ওই সৌন্দর্যে আমি প্রায়ই চমকিয়েছি।
কেমন যেনো এক সুখ পাই,
শুধু তোমায় দেখায়।
দ্বিতীয় দিন তোমার সাথে দেখা করার পর আমি চলে এসেছিলাম আমার খালি দেহটাকে নিয়ে। সত্যই যেন মনটাকে খুবলে রেখে দিয়েছিলে সেদিন তোমার কাছে।
আমি দেখতে চাই। আমি আবার দেখতে চাই আমার নিজস্ব চোখে। আমি দুই হাতে তোমায় ধরতে চাই ।শুধু একটাই চাওয়া।
পর করে দিয়ে ফেলে যেওনা কখনো আমায়,
অনেক বেশি ভালোবাসিযে তোমায়।
তোমার ওই কলিজায় আমায় আঁকড়ে ধরে রেখো জনম ধরে। জানিনা শক্তি আছে কিনা আমায় ধরে রাখার। তবুও বলব গেঁথে রেখো কলিজায়।
অনেকেই পছন্দ করে না আমাদের সম্পর্কটা। সামনা সামনি না বলুক তবে পেছনে পেছনে যে কটু কথার প্রকাণ্ড ঝড়ের তান্ডব বয়ে যায়, সেটা ঠিকই আচ করতে পাড়ি। কেউ কারো ভুল শুধরে দিতে পারে না, বরংচ ভুল ধরতে মানুষ খুব পটু। কেউ কোন ভুল করলে তা অন্যের সাথে হাসিঠাট্টা করে তাকে আরো নিচে নামাই, অথচ তাকে জিজ্ঞাসাও করি না যে সে কেনো এমন করল,কি কারনে করল।কারো কোন সমস্যার সমাধান আমরা দিতেতো পারিই না বরংচ তাকে লজ্জা আর খোচা দিতে আমাদের কটু কথার তুবড়ির বিস্ফারণ ঘটিয়ে দেই।
আমাদের অমুক, তমুক, মন্দ যে যাই বলুক না কেনো তাতে কিছুই আসে যায় না। শুধু তাদের উত্তরে আমি বলতে চাই আমাদের সুখ আসবে একদিন, হয়তবা কাল অথবা পরশু, তবে আসবে একদিন এটুকুই জানি।
আমার মনটাতো পড়ে আছে তার পানে। আর তার মনটাও... এটুকুই যথেষ্ট। জীবন তো একটাই। এ জীবনে ভালোবেসেছি তোমায়। এতো সহজেতো আমাদের ভালোবাসাকে মুল্যহীন হতে দিতে পারি না। শুধু অন্ধের মতো চাই তোমায়।
আমি বুঝতে পারি অনেকেই আমাদের আড় চোখে দেখে । ভেতরে কি হচ্ছে কে জানে । তারপরে? তারপরেই কি? কোনটা হর্ষ কোনটা বিষাদ সেটা বোঝার ক্ষমতা আজ আমার নেই । যুদ্ধ করছি আমার সমস্ত জীবন ভুল ভ্রান্তি অপরাধ নিয়ে ফিরে যাচ্ছি । তারপর কি? তারপরেই কি? জন্মান্তরের বিচ্ছেদ। যৌবন থেকে বিদ্রোহ টুকু বাদ দিলে প্রেম হয়ে যায় বিবেকহীন। প্রেম হয়ে যায় স্বার্থপর। থাক এই বিষয়টা না হয় চল্লিশ বছর পরেও ভাবা যাবে।
হাজারো লোকের হাজারো কথায় আজ আমার কানে ঘুনে ধরেছে। ধীরে ধীরে আমি, আমরা, আমাদের সমাজ আধুনিক হচ্ছি, শিক্ষিত হচ্ছি কিন্তু মানুষ হওয়া থেকে দূরে সরে যাচ্ছি। তবুও চাইব অলৌকিক কোন প্রত্যাশা এসে আমার বুদ্ধির কেন্দ্রটাকে শিথিল করে দিক। আমি প্রার্থনা করছি, ভাগ্য নিয়ন্তা যেন কোন ভাবে কয়েকটা বছর পার করে নিয়ে যায় ।

সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৯
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

×