somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বপ্নের আকার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বাস্তবে বেকার। আমার বাংলাদেশ!!!!!!!!!!

২৬ শে জুন, ২০১৪ রাত ১:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তারপরও বেকার যুবকেরা একটি সুন্দর স্বপ্ন
দেখে......
বৃহস্পতিবার বাংলাদেশের রেলস্টেশন, বাস
টার্মিনালে ভীড় জমায় একদল তরুন।
তাদের লক্ষ্য ঢাকা; কারন এদেশে ঝাড়ুদার
নিয়োগ করলেও তার নিয়োগ পরীক্ষা হয়
ঢাকা থেকে।
তারা কেউ প্রিলি দেবে; কেউ রিটেন; কেউ
ভাইভা।
কারো প্রথম, কারো পঞ্চাশতম;
কারো বয়স শেষের শেষ পরীক্ষা।।
মা ফোন দেয়- 'বাবা পাশ করেছিস দুই বছর
হল; একটা কিছু কর। তোর বাবার পক্ষে আর
সম্ভব না।
মা তোর জন্য আশীর্বাদ করছি। এবার তোর
চাকরি হবেই হবে'
বাবা ফোন দেয়- 'বাবা আমাদের জন্য না;
তোর জন্য একটা চাকরি ঠিক কর; বয়স কত
হয়েছে খেয়াল আছে তোর।'
কথা দেয়া প্রিয়তমার ফোন বাজে -
'তুমি বিসিএস ক্যাডার হও; ব্যাংকার হও
এইটা আমি চাই না; একটা ছোটখাট
চাকরি যোগাড় করো প্লিজ। বড় জব
পরে দেখা যাবে।'
শুধুমাত্র একটি চাকুরির জন্য যুবকটি অনার্স
ফাস্ট ইয়ার থেকে মুখস্ত করে আসছে -
কারেন্ট নিউজ, কারেন্ট ওয়ার্ল্ডয়ের সব
সংখ্যা; জবের সকল গাইড।
পৃথিবীর ২১৫ টি দেশের রাজধানী, মুদ্রা,
আয়তন, জনসংখ্যা, রাষ্ট্রনায়কের নাম
সবই তার মুখস্থ।
যমুনা সেতুর পিলার কয়টা? চর্যাপদের কোন
লাইন কে লিখেছেন? কোন জেলায়
কি আছে?
পৃথিবীর কোন নদী, শহর, প্রনালী, বাঁধ
কোথায়? .. .... ... সবই তার মুখস্থ।
যুবকটি একটি সুন্দর স্বপ্ন নিয়ে রাতভর
পাড়ি দিয়ে ঢাকা পোঁছায়। সকালে পরীক্ষা।
ঢাকায় নেমে হাতমুখ
ধুয়ে ২টা পরটা গিলে এক্সাম হলে দৌড় দেয়।
পরীক্ষা ভালোই দেয়; হল থেকে বের হওয়ার
পরপরই পর্যায়ক্রমে- মা, বাবা,
প্রিয়তমা, বন্ধুদের ফোন।
বাসে ওঠে যখন শুনে তার প্রশ্নপত্র ফাঁস
হয়ে গেছে; মন ভেঙ্গে যায়।
বেশিরভাগ যুবকেরাই বার বার ভাইভা দেই,
কিন্তু চাকরি মিলে না।
ফিজিক্স থেকে পাস করে চাকরি মিলে হয়ত
কৃষি ব্যাংকে;
সারাজীবন রসায়ন পড়ে হয়ত ঢুকে পুলিশ
বিভাগে;
প্রানীবিদ্যা,
উদ্ভিদবিদ্যা পড়ে তাকে ঢুকতে হয়
মার্কেটিং জবে !!
কেউ পুরো বেকার; কেউ অর্ধেক বেকার;
কেউ কোনমতে পড়ে থাকে পেটচালানোর
জন্য।।
স্বাধীনতার ৪২ বছর পরও আমাদের যুবকদের
জন্য চাকরির নিশ্চয়তা নেই।
রাষ্ট্র ডিজিটাল হয়; জিডিপি বাড়ে;
বাজেটের আকার বাড়ে; শতশত
মাল্টিন্যাশনাল
কোম্পানি দেশে ঢুকে;
কেবল উন্নয়নের চুক্তি হয়; বৈঠক হয়;
ঝাঁকে ঝাঁকে সেমিনার-সিম্পজিয়াম হয় ......
কেবল নিয়োগ বিজ্ঞপ্তি বাড়ে না,
কর্মসংস্থান বাড়ে না।
বেকারের ভীড় বাড়তে থাকে; ১টি পোস্টের
বিপরীতে উপছে পড়ে হাজার হাজার
প্রতিযোগী ।।
তারপরও যুবকেরা একটি সুন্দর স্বপ্ন
নিয়ে প্রতি বৃহস্পতিবার ঢাকার
উদ্দেশ্যে ছুটে;
কোন এক শুক্রবারে তার স্বপ্ন পুরন হবে।।
মাকে ফোন করে বলবে- 'মারে আমার
চাকরি হয়েছে'
বাবাকে বলবে- 'বাবা তুমি এবার বিশ্রাম
নাও; শুধু বাজার করবে;
পত্রিকা পড়বে আর টিভি দেখবে'।
প্রিয়তমাকে বলবে- 'আগামী মাসেই তোমার
বাবার সামনে আমি দাঁড়াবো;
দেখি কে ঠেকাই' ।।[img|http://cms.somewhereinblog.net/ciu/image/
সর্বশেষ এডিট : ২৮ শে জুন, ২০১৪ দুপুর ২:৫১
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমি আর তুমিঃ ফানা থেকে বাকাঃ জীবনের উপলব্দি সবই তোমার

লিখেছেন ডঃ এম এ আলী, ১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ৩:১১


ইশ্‌কে আমি ও তুমি’র ব্যবধান ক্ষীণ হওয়া, ফানা-তে অহংকারের বিলয়, এবং বাকা-তে প্রকৃত বোধ নিয়ে কর্মময় জগতে ফিরে সেবা, বিনয়, করুণা ও কৃতজ্ঞতার জীবন বেছে নেয়ার উপলব্দিতে লেখা... ...বাকিটুকু পড়ুন

হযরত ইমাম হোসেনের (রা.) পরিবর্তে ইয়াজিদী নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছিল কেন?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৯ শে অক্টোবর, ২০২৬ ভোর ৬:৪৯



সূরাঃ ৮ আনফাল, ৬৫ ও ৬৬ নং আয়াতের অনুবাদ-
৬৫। হে নবি! মু’মিন দিগকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ কর। তোমাদের মধ্যে কুড়িজন ধৈর্যশীল থাকলে তারা দুইশতজনের উপর বিজয়ী হবে।তোমাদের মধ্যে... ...বাকিটুকু পড়ুন

আমরা কোন ইসলাম পালন করছি! কাদের ফলো করছি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৫১

খোদা ও নবীজীকে অবমাননা করলে অর্থাৎ ধর্মীয় অবমাননা করলে মৃত্যুদণ্ড দিতে হবে, এমন আয়াত কোরআনে পেলাম না!
অনেক খুঁজলাম.........আমি পাই নাই। আপনি পেয়েছেন কি?



পবিত্র কোরআনে উল্লেখ আছে যে,... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবের প্রতি বাংলার মানুষের কেন এত ক্ষোভ?

লিখেছেন জ্যাক স্মিথ, ১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৮



বাংলাদেশের বেকারত্ব সমস্যা দূরীকরণে সৌদি আরব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশটিতে বাংলাদেশের প্রায় ৩৫ লাখ শ্রমিক কাজ করছেন। সৌদি আরবই বাংলাদেশের সবচেয়ে বড় বৈদেশিক শ্রমবাজার। ২০২৫–২৬ অর্থবছরে সৌদি আরব... ...বাকিটুকু পড়ুন

=মনের হিংসা দূর করো রব=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১১:২৯


তবুও হিংসা এসে যায় কারণে অকারণে;
পারি না সামলাতে মন আমার - ইয়া রব,
নিতে পারি না সহজ করে কিছু
মনের কিনারে ভাঙ্গে হুড়মুড় স্বার্থের কলরব।

স্বচ্ছ মনের মানুষ কী করে হই,
সহজরে করে ফেলি... ...বাকিটুকু পড়ুন

×