somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Rescue Dawn (2006) – মুক্ত জীবনের খোঁজে

০২ রা জুন, ২০১৬ রাত ১০:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


১৯৬৫ সালের ফেব্রুয়ারিতে ভিয়েতনাম যুদ্ধে ডিয়েটার ড্যাংলার (ক্রিশ্চিয়ান বেল) নামের একজন আমেরিকান পাইলট একটি মিশনে অংশ নিতে গিয়ে বিমান দুর্ঘটনার শিকার হন। কিন্তু লাওসের ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় তাঁর বিমান বিধ্বস্ত হয় এবং ভিয়েতনামিদের কাছে বন্দিত্ব বরণ করেন। ভিয়েতনামে অমানবিক ও অমানুষিক অত্যাচার-নির্যাতন সহ্য করে সেখান থেকে বেঁচে ফিরে আসার সত্য ও সাহসী ঘটনা অবলম্বনে নির্মিত হয় মুভিটি। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন ক্রিশ্চিয়ান বেল।


বন্দীশালায় গিয়ে সেখানে আরও কয়েকজন বন্দীর সাথে দেখা যায় ডিয়েটারের। নিজের বুদ্ধিমত্তা ও অন্যান্য বন্দীদের সহযোগিতায় প্রায় দুর্ভেদ্য বন্দীশালা থেকে পালানোর পরিকল্পনা আঁটতে থাকে সে। পালানোর পরিকল্পনা বাস্তবায়নের আগেই অন্য একটি মারাত্মক ও বিধ্বংসী পরিকল্পনা আঁচ করতে পেরে সেখান থেকে পালায় সবাইকে নিয়ে। কিন্তু জঙ্গলময় পাহাড়ি এলাকায় টিকে থাকাটাই চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। যেখানে পানি ও খাবার ছাড়া একটি দিনও টিকে থাকা সম্ভব নয়। সেখানে প্রাকৃতিক দুর্যোগ আর নানা বিপদসংকুল ঘটনা পার করে দিনের পর দিন কাটাতে হয়, চালিয়ে যেতে হয় টিকে থাকার লড়াই।


ছবিটি নির্মিত হয় জার্মান বংশোদ্ভূত এক মার্কিন বৈমানিক ডিটার ডেংলারের জীবনের সত্য ঘটনা অবলম্বনে। ভিয়েতনামের ঘটনা অবলম্বনে হলেও সম্পূর্ণ মুভিটির শুটিং করা হয় থাইল্যান্ডের গহীন অরণ্যে। ওয়ার্নার হারজগ পরিচালিত মুভিটি দেখতে দেখতে আপনি হারিয়ে যাবে গহীন অরণ্যে, মুহূর্তেই শিউরে উঠবেন বীভৎসতা দেখে, শরীর গুলিয়ে আসবে ক্ষণে ক্ষণে।


লোমহর্ষক ঘটনার পাশাপাশি হাস্যরসে ভরপুর মুভিটি এখনো না দেখে থাকলে চটজলদি দেখে ফেলুন বাংলা সাবটাইটেল দিয়ে। ডিভিডি ও ব্লুরে প্রিন্টের জন্য আলাদা আলাদা সাবটাইটেল ফাইল দেয়া হয়েছে, একটি সিঙ্ক না হলে অন্যটি চেষ্টা করুন।


=> subscene dot com থেকে বাংলা সাবটাইটেল নামিয়ে নিন।


=> বাংলা সাবটাইটেল সহ কিছু দৃশ্যের স্ক্রিনশটঃ

সর্বশেষ এডিট : ০২ রা জুন, ২০১৬ রাত ১০:৪৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাদ্রাসা শিক্ষা একটা কর্মবিমুখ শিক্ষা

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৫ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:১৫

এদেশের মাদ্রাসা শিক্ষারে আপনি একটা স্ক্যাম হিসেবে ধরতে পারেন। মাদ্রাসার বোর্ডের নিয়ন্ত্রণে যে মাদ্রাসাগুলো আছে সেগুলো বাদ দিয়ে অন্য সব মাদ্রাসাই এই স্ক্যামের ভেতরে। এটা একটা ভিক্ষার সাইকেল, দারিদ্র্য'র দুষ্টু... ...বাকিটুকু পড়ুন

ঝর্ণা জল

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৫ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:২১


আমি ব্যস্তবতা দেখি
পানকৌড়ির সাঁতার-
কল্পনায় শুধু স্বপ্ন আঁকি,
মধ্যবিকাল ঢেউ তোলা সাগর
হতাশা ডিঙিয়ে যায়- নিরিবিলি
রাত দুপুরের বাসর।

উড়ে ধোয়া, নিঃশ্বাসে সাদা বক,
খেলা করে যে, প্রণয়ের চক-
নীল মেঘ ভীর জমায়, বর্ষা কাঁদাময়,
ভোরের ক্লান্তি দেখে... ...বাকিটুকু পড়ুন

নিশীথের মুঠোয় - কেয়া ।

লিখেছেন দানবিক রাক্ষস, ২৫ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৪



আমি সূর্যোদয়ের অপেক্ষায়,
হিমশীতল সকালের ভেতর নত চোখে চেয়ে আছি।
হিমার্ত জানালায় জমে ওঠে নিঃশ্বাসের মেঘ—
আঙুল বুলিয়ে মুছে দিই;,
যদিও জানি, আজ সেখানে তোমার পদচিহ্ন নেই।

শরতের বৃক্ষেরা পত্রমোচনের ভাষা জানে;
আমি কেবল তোমার... ...বাকিটুকু পড়ুন

জিম করা কি হারাম?

লিখেছেন চারাগাছ, ২৫ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:০৬




জিম করা কি হারাম?

হ্যাঁ, জিম করা হারাম!

যদি জিমে গিয়ে নিজের পেশিবহুল বাহুডোরে কোনো ললনাকে জড়িয়ে ধরেন!

কিন্তু তারপরেও কথা থাকে।

এখানে জড়িয়ে ধরাটা হারাম। জিম করাটা নয়!

অর্থাৎ, জিমে গিয়ে শরীর... ...বাকিটুকু পড়ুন

মার্কো রুবিও ভারতে কী করছেন?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে অক্টোবর, ২০২৬ রাত ১:২২


আওয়ামী দোসর নবনীতা আপার মতে, মার্কো রুবিও ভারতে গেছেন শেখ হাসিনার দেশে ফেরার ব্যবস্থা করতে। ডিসেম্বর মাসে যাতে শেখ হাসিনা ট্রাভেল পাস নিয়ে দেশে ফিরতে পারেন, সেই আলোচনা করতেই নাকি... ...বাকিটুকু পড়ুন

×