বিশ্বকাপের সবচেয়ে বড় দু'টি আসর হলো- ক্রিকেট এবং ফুটবল। দু'টো খেলাই বাংলাদেশে খুবই জনপ্রিয়। তবে আমরা ঘরের খেয়ে পরকে নিয়ে নাচানাচি করতে খুব ওস্তাদ। যেমন ফুটবল বিশ্বকাপ শুরু হলে আমাদের দেশের প্রতিটি স্থানে তথা পথে-ঘাটে, বাসা-বাড়ি কিংবা অফিস-আদালতের ছাদে দেখা যায় বিভিন্ন দেশের পতাকা উড়ছে। কেউ ব্রাজিলকে নিয়ে ব্যাস্ত, কেউ ইতালি, কেউ আর্জেন্টিনা, কেউ যদু মধু.......। অথচ ফুটবলে আমরা যাদের নিয়ে ব্যাস্ত থাকি। যাদের জন্য আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে পতাকা উড়িয়ে বিজয় উৎসব পালন করি, তারা বাংলাদেশকে আদোও চিনে কিনা সন্দেহ আছে। কিন্তু হায়! যে ক্রিকেট বিশ্বকাপ পুরো বাংলাদেশকে বিশ্বের দরবারে চিনিয়ে যাচ্ছে, তাকে নিয়ে আমরা ততটা ভাবিনা। সাকিব, তামিম, রাজ্জাক, আশরাফুল নামের যে সব সোনার ছেলেরা বাংলাদেশের জন্য বিশ্ব ক্রিকেটে খেলে যাচ্ছে তাদের জন্য আমরা অন্তত একটা পতাকা উড়াতে পারি না। এবার এর সাথে আরোও একটি মাত্রা যোগ হয়েছে যে, বাংলাদেশ এবারই প্রথমাবেরর মত বিশ্বকাপ ক্রিকেটের আয়োজক দেশ হিসেবে বিশ্ব দরবারে পরিচিত হতে যাচ্ছে। আমি যে এলাকাতে থাকি সে এলাকাতে এখনো অনেক ছাদে ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ দেশের পতাকা দেখতে পাই। কিন্তু দুঃখের বিষয় হলো এবারের বিশ্বকাপ ক্রিকেটকে নিয়ে এখানে নিই কোন আয়োজন। গতবারের বিশ্বকাপ ক্রিকেটে আমি চট্টগ্রামে অবস্থান করছিলাম। সেখানেও আমি একই অবস্থা দেখেছি। পুরো চট্টগ্রামের কোথাও ক্রিকেটকে কেন্দ্র করে একটি বাংলাদেশের পতাকা উড়তে দেখিনি। অনেকে হয়তো ভাবছেন আমি ফুটবলকে ছোট করে দেখছি। আসলে ঠিক তা নয়। দু'টো খেলাতেই খেলুড়ে দেশগুলোকে অনেক যোগ্যতার শিঁড়ি মাড়িয়ে আসতে হয়। বাংলাদেশ সেক্ষেত্রে ক্রিকেটের তুলনায় ফুটবলে এখনোও অনেক পিছিয়ে। সাত সাগর তের নদী পার হয়ে হয়তো একদিন আমরা ফুটবল বিশ্বকাপেও পৌঁছাতে পারবো! আমার প্রশ্ন কিংবা দুঃখ যাই বলি না কেন, সেটা হলো- যে খেলায় আমরা পিছিয়ে আছি তার জন্য যদি আমরা লক্ষ লক্ষ টাকার পতাকা উড়াতে পারি তবে যে খেলায় আমরা এগিয়ে আছি তার জন্য কেন অন্তত একটি ছোট্ট লাল সবুজের পতাকা উড়াতে পারবো না? এই কী তবে আমাদের দেশ প্রেম???
আলোচিত ব্লগ
দ্য ব্লাইন্ড স্পট

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন
কাতুকুতু'র কাহিনীনামা
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন
বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন
আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।