পিছিয়ে পড়া জনগোষ্ঠির মধ্যে বিশাল অংশ জুড়ে রয়েছে প্রতিবন্ধী জনসমাজ। বর্তমান সরকার হচ্ছে এই প্রতিবন্ধী সমাজের প্রধান অভিভাবক। কারণ এই সরকারের আমলেই প্রতিবন্ধী জনগোষ্ঠি তাদের সামাজিক মর্যাদা পেয়ে আসছে। শশিশশিক্ষা ও কর্মসংস্থানে এখন আর প্রতিবন্ধী ব্যাক্তিরা পিছিয়ে নেই। সরকারি চাকরিতে এখন প্রতিবন্ধীদের কোটায় অনেক যোগ্যতা সম্পন্ন দক্ষ প্রতিবন্ধীদের নিয়োগ দেয়া হচ্ছে। তার বাস্তব উদাহরণ আমি নিজেই। ২০১০ সালের প্রাথমিক বিদ্যালয়ে যে বড় নিয়োগ হয় তাতে আমিও প্রতিবন্ধী কোটায় সহকারি শিক্ষক পদে নিয়োগ প্রাপ্ত হই। আমার মত যারা প্রতিবন্ধী কোটায় নিয়োগ পেয়েছে আমরা সবাই মানুষ গড়ার কারিগরে কারো থেকে পিছিয়ে নেই। আমি ২০১১ সালে পটুয়াখালী পিটিআই থেকে সি-ইন-এড প্রশিক্ষণে অংশ নিয়ে প্রথম বিভাগে উত্তির্ণ হয়েছি। সফলতার সাথে বিষয় ভিত্তিক প্রশিক্ষণেও অংশ নিয়েছি। এখন নিজেকে একজন ডিজিটাল কন্টেন্ট নির্মাতা ভাবতেও দ্বিধাবোধ করছি না। কারণ আমার ইউনিয়ন থেকে দুই জন আইসিটি-ইন-এডুকেশণের উপর প্রশিক্ষণ পয়েছে। তার মধ্যে আমিও একজন। সুতরাং সরকার আমাদেরকে নিয়োগ দিয়ে যে ভুল করেনি তার প্রমাণ আমরা রাখতে সক্ষম হচ্ছি। পর্যাপ্ত প্রশিক্ষণের সুযোগ পেলে আমরাও কারো থেকে পিছিয়ে থাকবো না। বর্তমানে প্রাথমিক শিক্ষায় পিইডিপি-৩ প্রকল্প পরিচালিত হচ্ছে। উক্ত প্রকল্পের আওতায় বিদেশেও সহকারি শিক্ষকদের প্রশিক্ষণের জন্য পাঠানো হচ্ছে। প্রতিবন্ধী কোটায় নিয়োগ প্রাপ্ত শিক্ষদের পক্ষ থেকে আমি বিশেষ ভাবে অনুরোধ করছি আমাদেরকেও যেন উক্ত প্রশিক্ষণে সুযোগ দেয়া হয়। পরিশেষে বলতে চাই আমরা সমাজে যারা প্রতিবন্ধী হিসাবে চিহ্নিত তারা কেউই কারোর করুণার পাত্র হতে চাই না। আমরা চাই একটু ভালবাসা একটু মমতা। আপনাদের একটু ভালবাসা একটু মমতা পেলে আমরাও যে রচনা করতে পারব বিশ্বের মহাকবিদের অপারিচিত সংগীতগুলো। অন্তর মাধুরী দিয়ে দুর করতে পারব মনের সকল পুঞ্জীভূত কুয়াশা, মহাশূন্যের বুকে উড়িয়ে দেব শান্তির পায়রা। নতুন সৃষ্টির গানে হব সোচ্চার প্রতিদিন চিরদিন।
পিইডিপি-৩ প্রকল্পের আওতায় প্রতিবন্ধী কোটায় নিয়োগ প্রাপ্ত শিক্ষদের বিদেশে প্রশিক্ষণের সুযোগ দেয়া হোক
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
প্রসঙ্গ - এআই

আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন
আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন
সাময়িক পোষ্ট

আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন
বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন
কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?
ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।