অনেকেই বলেন লেখালেখি করার জন্য সাহিত্য জ্ঞান থাকা অবশ্যক। সত্যিকার অর্থে কি তাই? লেখালেখিটা মানুষ করে তার মনের আনন্দে। অতঃপর কোন কোন লেখা হয়ে যায় সাহিত্যের অংশ। কোন লেখকই তার লেখাটা সাহিত্যের অংশ হবে এই চিন্তা করে লেখালেখি করেন না। আমি নিশ্চয়তা দিয়ে বলতে পারি, কোন লেখক যদি এই ধরনের চিন্তা মাথাই নিয়ে লেখেন তবে তার লেখার মূল আনন্দটুকু নষ্ট হয়ে সেখানে সাহিত্যে স্থান পাওয়ার আকাঙ্খা বেশি প্রতিফলিত হবে।
যারা একটু অন্যভাবে চিন্তা করবেন তাদের জন্য বলছি, যদি সত্যিকার অর্থেই সাহিত্য জেনে লেখালেখি করা লাগে তাহলে সাহিত্যের জন্ম কোথা থেকে হয়েছে বলতে পারেন কি? বিষয়টা খুবই সহজ তাই আমাদের দৃষ্টিগোচর হয় না। ছোট বেলায়, এমন কি বড় হয়েও আমরা একটা মজার প্রশ্নের মুখমুখি হয়েছি। প্রশ্নটা এরকম "বলতে পারেন ডিম আগে না মুরগি আগে?" আশা করি এখন ব্যাপারটা আপনাদের কাছে সহজ হয়ে যাবে। একইভাবে বলতে পারেন "সাহিত্য আগে না লেখালেখি আগে?"
যে সাহিত্য থেকে আমরা লেখালেখি শিখবো সে সাহিত্য এসেছে কোথা থেকে? সে সাহিত্য তো অবশ্যই কোন লেখকেরই দান, যে কখনই এই ভেবে লেখেননি যে তার লেখা সাহিত্যে স্থান পেতেই হবে।
তাই, এই কথা নিঃসন্দেহে বলা যায় লেখালেখি করতে সাহিত্য জ্ঞান থাকাটা অবশ্যক নয় বরং একটি সুন্দর লেখাই হতে পারে সাহিত্যের অংশ।।
@অনন্ন_কনক

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




