ধর্ষণের সঠিক সংজ্ঞা কি?
অনেক আগে কোন এক জনের কাছে এই ব্যাপারে একটি মজার উত্তর পেয়েছিলাম। উত্তরটা ছিল এরকম-
“কর্তার ইচ্ছায়, কর্তীর অনিচ্ছায় জোর পূর্বক ঘর্ষণের ফলে যে বর্ষণের সৃষ্টি হয় তাকে ধর্ষণ বলে।“
তখন অনেক মজা পেয়েছিলাম তার এই কথা শুনে। কিন্তু বর্তমান পাশবিক সব ধর্ষণের ঘটনা আমাদের মনে অজান্তেই এক ভয়ের সৃষ্টি করে দেয়।
প্রতিদিন অনেক ধর্ষণের ঘটনাই ঘটে, যার কিছু মাত্র আমরা জানতে সক্ষম হয়। আর সব থেকে যায় না জানার আড়ালে। কথায় বলে, “যা ঘটে তাই ঘটনা, সব ঘটনাই রটে না”।
সম্প্রতি ভারতে এক যুবতি অকালে মারা গেল পাশবিক ধর্ষণের কবলে। এই পাশবিকতার আঁচ পেতে কেনই বা আমরা ভারতের কথা বলবো? আমাদের দেশ তো তাদের চেয়ে পিছিয়ে নেয় কোন অংশে। ভারতে ঘটেছে একটি, আর এরি মধ্যে আমাদের দেশে ঘটে গেছে তিনটি। কত অ্যাডভাঞ্চ আমাদের এই দেশ।
প্রেম, ভালবাসা এগুলো নাকি বয়স,জাত,ধর্ম, কিছু মানে না। আর এই জন্যই প্রেম, ভালবাসা মহৎ। তাহলে একবার ভাবুন তো ধর্ষণ কতটা মহৎ? ৪র্থ শ্রেণীর মেয়ে ধর্ষণের শিকার, গরীবের মেয়ে ধর্ষণের শিকার। ধর্ষণ ও তো বয়স, জাত এগুলো মানে না। তাহলে কি তা মহৎ নয়?
এখন অনেক সময় নিয়ে ভাবতে হয়, ধর্ষণ কি আসলেই একটি সামাজিক ব্যাধি নাকি সময়ের সাথে পরিবর্তিত হওয়া সংস্কৃতির প্রভাব?
মায়ান জাতিরা পৃথিবী ধ্বংসের একটা সময় বলে যেতে পেরেছিল। কিন্তু, ধর্ষণের কবলে পড়ে পৃথিবী এভাবে ধ্বংস হবে তা মায়ানরাও ভাবতে পারেনি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




