somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুফল কার ঘরে যাবে সেই চিন্তাটা না করে, আসেন আন্দোলনটাই করি।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যুদ্ধাপরাধীদের ফাঁসি এবং জামাত-শিবির নিষিদ্ধ আল্লাহ কিংবা ভগবান এসে করবে না, করবে না অন্যকোন গ্রহ থেকে কেউ এসে। যা হওয়ার বা করার ঐ আওয়ামীলীগ বা বিএনপি'র মাধ্যমেই হবে বা করাতে হবে। আমরা আম জনতা, যেই সরকার বা বিরোধীদলে থাক তার উপর চাপ তৈরী করতে পারি বড়জোড়। কিন্তু কাজটা শেষ পর্যন্ত তারাই করবেন।
যারা শুধু বিরোধীতার স্বার্থে আওয়ামীলীগের বিরোধীতা করেন, তাদের কাছে ভীষন জানতে ইচ্ছে করে....আচ্ছা, আওয়ামীলীগ কিংবা বিএনপি কার উপর চাপ তৈরী করলে 'যুদ্ধাপরাধীদের ফাঁসি এবং জামাত-শিবির নিষিদ্ধ' করার কাজটি সম্পর্ন হবে বলে আপনারা মনে করেন? আপনারা কি মনে করেন বিএনপি ক্ষমতায় এলে, তাদের উপর চাপ তৈরী করলে তারা এই কাজটা করবেন বা করার কোন সম্ভাবনা আছে? নাই, কারন বিএনপি ক্ষমতায় আসলে আসবে যুদ্ধাপরাধী এবং তাদের দল জামাতকে সাথে নিয়েই। ফলে যুদ্ধাপরাধীদের ফাঁসি এবং জামাত-শিবির নিষিদ্ধ করার কাজটি তারা কখোনই করবেন না। পক্ষান্তরে আওয়ামীলীগ, আওয়ামীলীগও কাজটি এতো সহজে করবেন না। তাদের দ্বারা কাজটি করানোর জন্যে প্রয়োজন হবে জনতার চাপ, যা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এতো চাপের পরেও যদি তারা তালবাহানা করে, তারপরেও চাপ অব্যাহত রাখতে হবে এবং তাদের উপরই ভরসা রাখতে হবে। কেউ যদি রাজনীতির এই বাস্তবতা বোঝার পরেও সেই ভরসা রাখতে না চান, সারাদিন শুধু আওয়ামীলীগের গুষ্টি উদ্ধার করার কাজে ব্যস্ত থাকেন....তাহলে আমাদের ধরেই নিতে হবে তারা বিএনপি-জামাতের উপর ভরসা করেন বলেই এমনটি করছেন বা বলছেন!
আরেকটি কথা, যারা শাহবাগ আন্দোলনের সুফল আওয়ামীলীগের ঘরে যাবে বলে আন্দোলনে যুক্ত থাকার পরেও নিজের মাথার চুল ছিড়ে ফেলতেছেন মনের দুঃখে....তাদেরকে বলবো, ভাইরে মুক্তিযুদ্ধের পক্ষের বড় দল হিসেবে মুক্তিযুদ্ধের পক্ষের যেকোন লড়াইয়ের সুফল আওয়ামীলীগের ঘরেই যাবে...এতে আপনার আমার কিছুই করার নাই। তাছাড়া সুফল আওয়ামীলীগকে না দিয়েই বা কি করবেন, বিএনপি-জামাতকে দিবেন? অবশ্যই না, তাহলে দুঃখ করে মাথার চুল ছেড়ার কি দরকার! দাবি আদায়ের জন্যে মাঠে নেমেছি, আসেন আন্দোলনটাই করি। সুফল কার ঘরে যাবে সেই চিন্তাটা নাই'বা করলাম।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।

লিখেছেন চারাগাছ, ২৪ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:১৪


পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।


প্রিয় সামু সাপোর্ট টিম,
আশা করি ভালো আছেন। আমি সামহোয়্যার ইন ব্লগের একজন নিয়মিত পাঠক ও লেখক। দীর্ঘদিন ধরে... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

×