somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্তন, নাকি ‘টাইম বোমা’ প্রতিস্থাপন !

২৫ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেকেরই ধারণা প্লাস্টিক সার্জারির মাধ্যমে কৃত্রিম স্তন প্রতিস্থাপন সম্পূর্ণ নিরাপদ। মূলত চিকিৎসকরা রোগীর মনে এ ধারণা বদ্ধমূল করে দেন। এমনকি অস্ত্রোপচারের পর তা সফল হয়েছে বলেও জানিয়ে দেন তারা।

কিন্তু জানেন কি, ওই ‘সফল’ অস্ত্রোপচারের মাধ্যমে আপনার শরীরে স্থাপন করে দেওয়া হয়েছে ‘টাইম বোমা’!

টাইম বোমার কথা শুনে আঁতকে উঠলেন? হ্যাঁ, আঁতকে ওঠার খবরই বটে। কারণ সম্পূর্ণ নিরাপদ বলে আশ্বস্ত করা ওই স্তনগুলো এক সময় নষ্ট হয়ে যাবে। শুধু তাই নয়, এক সময় দেহের ভেতর তা নানা মারাত্মক রোগের জন্মও দেবে।

কালেক্টিভ ইভাল্যুশনের বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে এমনই তথ্য ওঠে এসেছে। বিভিন্ন জরিপের উদ্ধৃতি দিয়ে এতে বলা হয়েছে, প্রতিস্থাপিত স্তনগুলো পরবর্তী ১০ বছরের মধ্যেই ৫০ শতাংশ ক্ষয়ে যায়। ১৫ থেকে ২০ বছরের মধ্যে এর ৯০ শতাংশই ক্ষয় হয়। অনেক সময় তা কালো ও মুটিয়ে যায়।

শুধু ক্ষয় হওয়া নয়, প্রতিস্থাপিত স্তন থেকে সৃষ্টি হতে পারে দীর্ঘস্থায়ী বিকলাঙ্গতা। এ ছাড়া বাত, দীর্ঘস্থায়ী ক্লান্তি, কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলাসহ বিভিন্ন ধরনের রোগ দেখা দিতে পারে।

এতদিন অবশ্য চিকিৎসকরা বিষয়টি স্বীকার করেননি। এমনকি যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ সংস্থাও (এফডিএ) স্তন প্রতিস্থাপনকে নিরাপদ বলেই ঘোষণা দিয়ে আসছে। তবে এখন কয়েকজন চিকিৎসক এটি ক্ষতিকারক বলে স্বীকার করে নিয়েছেন।

প্লাস্টিক সার্জন সার্টিফাইড বোর্ডের সদস্য ডা. এড মেলমেড বলেন, ‘স্তন প্রতিস্থাপনে ব্যবহৃত ক্যাপসুলগুলোতে সিলিকন ব্যবহার করা হয়। একপর্যায়ে সেগুলো কীভাবে উধাও হয়ে যায় বা কোথায় চলে যায়, এ ব্যাপারে আমরা এখনো কোনো ধারণা লাভ করতে পারিনি।’

বিষয়টি উন্নত বিশ্বের নারীদের জন্য বেশ উদ্বেগজনক। কারণ ব্যয়বহুল এ পদ্ধতি উন্নত দেশগুলোতেই বেশি গ্রহণ করা হয়।

বিশ্বে প্রতি বছর প্রায় ৫০ লাখ থেকে এক কোটি নারী স্তন প্রতিস্থাপন বা এ সংক্রান্ত ক্যাপসুল গ্রহণ করে থাকেন। এর মধ্যে যুক্তরাষ্ট্রে প্রতি বছর অন্তত তিন লাখ নারী ও কিশোরী এ পদ্ধতি গ্রহণ করেন।
সংগ্রহ- thereport24 থেকে।
সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:০৬
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শাপলা বা শালুকের পরিচিতি, পুষ্টিগুন ও মানব শরীরের উপকারীতা।

লিখেছেন রবিন.হুড, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


শাপলা অতি পরিচিত একটি নাম তাই না! এটি আসলে একটি জলজ উদ্ভিদ। যাকে আমাদের দেশের জাতীয় ফুল বলে আখ্যায়িত করা হয়েছে। এটি শ্রীলংকারও জাতীয় ফুল তবে নীল শাপলা সেখানকার জাতীয়... ...বাকিটুকু পড়ুন

ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৭

কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৪


মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন

স্রেফ 'জিন্নাহকে স্মরণ আর বঙ্গবন্ধুকে গালি' রাজাকারি মানসিকতারই উদাহরণ

লিখেছেন শেহজাদ আমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪



ভারতীয় উপমহাদেশের জাতিসত্তাদের স্বাধীনতা আন্দোলনের অত্যন্ত প্রভাবশালী একজন নেতা হিসেবে মুহাম্মদ আলী জিন্নাহর প্রতি কেউ 'যৌক্তিক' বা তাঁর 'প্রাপ্য' সম্মানটুকু জানাতেই পারেন; তাতে কোনো সমস্যা নেই। কিন্তু, যখন সেই... ...বাকিটুকু পড়ুন

এগারটি বছর পার হয়ে গেল…. কিছু পরিসংখ্যান নিয়ে একাদশতম বর্ষপূর্তি পোস্ট

লিখেছেন খায়রুল আহসান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৪১



পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ দশম বর্ষপূর্তি পোস্ট

সামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা, বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়... ...বাকিটুকু পড়ুন

×