somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আর কত রক্ত ঝরবে গাযায়

১৪ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





গাযায় মানবতা লুন্ঠিত এখন। নিরন্তর ঝরছে রক্ত। বিশ্ব-মানবতা তাকিয়ে সেদিকে। সংবাদ মাধ্যম সোচ্চার। প্রতিবাদ জানাচ্ছে বিশ্বের মানুষ। অথচ নিরসনের কোন লক্ষন নেই। জাতিসংঘ’র ভূমিকা রহস্যজনক। গাযায় তিন সপ্তাহ ধরে চলছে ইসরায়েলি আগ্রাসন। মৃত্যের সংখ্যা এত বেশি যে গাযাবাসী ফিলিস্তিনিরা নিহত স্বজনদের কবর দেওয়ার জায়গাও পাচ্ছে না। জায়গার অভাবে গাযায় অবস্থিত সকল কবরস্থান বন্ধ করে দেয়া হয়েছে। নতুন কবরস্থান তৈরির চেষ্টা করছে গাযাবাসী। কিন্তু মাত্র ছয় মাইল প্রস্থ এবং পঁচিশ মাইল দৈর্ঘের গাযা শহরে নতুন কবরস্থান তৈরির মতো জায়গাও নেই। এমনিতেই গাযায় সব সময় কবর দেয়ার জায়গার সংকট থাকে। অতএব বলা চলে গাযা শহর পুরোটাই এখন কবরস্থানে পরিণত হয়েছে। জায়গা না পেয়ে পুরনো কবরস্থান নতুন করে খুঁড়ে আবার কবর দেয়া হচ্ছে। এই হলো নির্মম হত্যা কান্ডের শিকার গাযার বর্তমান পরিস্থিতি। যত দিন যাচ্ছে গাযায় হামলা আরও তীব্র করেছে ইসরাইলি সেনারা। বিভিন্ন সংবাদ মাধ্যমের মতে ২৭ ডিসেম্বর থেকে এ হামলায় ৩১১ জন শিশুসহ সাড়ে দশ হাজারের বেশি মানুষ মারা গেছে। ইসরাইল প্রতিদিন ব্যবহার করছে নতুন নতুন অস্ত্র। গাযাকে ইসরাইল নিত্যনতুন অস্ত্র পরীক্ষার ল্যাবরেটরিতে পরিণত করেছে। আহতদের পরীক্ষা করে সে লক্ষণ পাওয়া গেছে। ডাক্তারদের মতে অনেক রোগীর ক্ষত দৃশ্যমান না হলেও অবস্থা খুবই খারাপ। তাদের শরীরের কোষ ক্ষতিগ্রস্ত হয়েছে। হতাহতদের এ অবস্থা ডাক্তারদের কাছে খুবই ব্যতিক্রম মনে হয়েছে। ধারণা করা হচ্ছে, ফসফরাসসহ বিষাক্ত ধোঁয়া সৃষ্টিকারী বোমার আঘাতে তাদের ওই অবস্থা হয়েছে। এতে ধারণা করা হচ্ছে অন্য কারো ঈশারায় ইসরাইল পরীক্ষামূলক ভাবে গাযায় বিষাক্ত বোমা ব্যবহার করছে। যার ক্ষতি হয়তো দীর্ঘদিন বহন করতে হবে গাযা বাসীদের। এ পরিস্থিতিতে জাতিসংঘের উচিত এ হত্যাযজ্ঞ থামানো। অন্যদিকে লাদেন জিহাদের হুমকি দিয়েছে। বিশ্বে ধর্মপ্রাণ মুসলমান এ আত্ম-ঘোষিত জিহাদিকে আমলে নেন না। তাঁকে ধর্ম খেকো লাদেন হিসেবেই দেখে মানুষ। অতএব তার ঘোষিত তান্ডব শুরু হওয়ার আগেই গাযা পরিস্থিতি সামাল দেয়া জরুরী।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×