somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ত্যাগ করুন মহিউদ্দিন কে । শতবর্ষী বিপ্লবী বিনোদ বিহারীর অনশনে সহমত

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দোদারের স্মৃতিবিজড়িত অপর্ণাচরণ ও কৃষ্ণকুমারী স্কুল রক্ষায় আন্দোলনে নেমেছেন শতবর্ষী বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরী। চট্টগ্রাম সিটি কর্পোরেশন ঐতিহ্যবাহী এই দুইটি বালিকা বিদ্যালয় ভেঙ্গে বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণের যে উদ্যোগ নিয়েছে তার প্রতিবাদে গতকাল শনিবার সকালে বিপ্লবী বিনোদ বিহারী স্কুলের সামনে প্রতীক অনশন করেন। তার ডাকে সাড়া দিয়ে কর্মসূচিতে অংশ নেন নগরীর বিশিষ্ট নাগরিক এবং বিভিন্ন সংগঠনের কর্মিরা।

মূল ঘটনাটি কি? বিভিন্ন শ্রেণী পেশার মানুষের দাবি উপেক্ষা করে মেয়র মহিউদ্দিন চৌধুরী স্কুল দুটি ভেঙ্গে বহুতল ভবন ও কমপ্লেক্স ণির্মানের ঘোষণায় অটল রয়েছেন। তার ঘোষণা মতে এটা নাকি "শিক্ষাবান্ধব" বহুতল ভবন হচ্ছে! এ নিয়ে মেয়রের পক্ষ থেকে পত্র পত্রিকায় বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে। সেই ঘোষণার এক জায়গায় মেয়র বলছেন..."আমি দৃঢ়তার সঙ্গে জানাতে চাই যে অপর্ণাচরণ ও কৃষ্ণকুমারী স্কুলের জন্য প্রস্তাবিত শিক্ষাবান্ধব ভবন ণির্মান হবেই।"

বিনোদ বিহারী এবং আন্দোলনে শরিক অপরাপর মানুষদের অভিমত; শুধুমাত্র বাণিজ্যিক স্বার্থের কারণেই মেয়র এই পদক্ষেপ নিচ্ছেন। তারা বলেছেন কর্পোরশনের টাকার জন্য অন্য আরো অনেক পথ তো খোলা ছিল! শেষে তারা এই শিক্ষাপ্রতিষ্ঠান দুটি রক্ষার জন্য প্রধান মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

সহযোদ্ধা বিপ্লবী প্রীতিলতার স্মৃতিচারণ করতে গিয়ে বিনোদ বিহারী বলেন; অপর্ণাচরণ স্কুলের প্রথম প্রধান শিক্ষিকা ছিলেন ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম শহীদ বীর কন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার। ১৯৩২ এই স্কুলে প্রধান শিক্ষিকা হিসেবে দায়িত্ব পালনের সময়ই প্রীতিলতা পটিয়া ধলঘাটে প্রথমবারের মত মাষ্টারদা সূর্য সেনের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন।

তবে সবচেয়ে আশ্চর্যজনক খবর হচ্ছে, যে চট্টগ্রামের ঐতিহ্য বিদ্রোহ করা, অন্যায়ের বিরুদ্ধো দাঁড়ানো, সেই চট্টগ্রামের মানুষ এই মহান বীর শহীদের স্মৃতি রক্ষার আন্দোলনে তেমন কেউ শরিক হয়নি! শহীদ জায়া বেগম মুশতারী শফি, বাসদ আহ্বায়ক মানস নন্দী, গণ সংহতি আন্দোলনের হাসান মারুফ রুমি, শিক্ষিকা ফৌজিয়া শফি, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ছাত্র ফেডারেশন ও চারণ নামের সাংস্কৃতিক সংগঠন ছাড়া আর কোন বিবেকবান কে খুঁজে পাওয়া য়ায় নি!

এই কি সেই চট্টগ্রাম? তাহলে কি চট্টগ্রামের মানুষ পোর্ট আর পেনিনসুলাতেই বুঁদ হয়ে তাদের গর্ব তাদের ঐতিহ্য ধুলোয় মিশিয়ে দিলেও রা-কাড়বেন না? এই কি সেই মাষ্টারদা সূর্য সেন এর চট্টগ্রাম! শুনেছি চট্টগ্রামে শত শত মুক্তমনের মানুষের হাতে শত শত সংস্কৃতি বিকাশের কাগজ-টাগজ বেরোয়! "থিয়টারওয়ালা"র মত একটা উঁচুমানের প্রত্রিকাও বের হয় এই শহর থেকে! ভাবতে আরো অবাক লাগে বার আউলিয়ার দেশ বলার সাথে সাথে এই চট্টগ্রামকে বীর ভোগ্যা জনপদও বলা হতো একসময়! আজ সেই চট্টগ্রামে প্রীতিলতার স্মৃতি বাঁচাতে একজন শতবর্ষী মানুষকে অনশন করতে হচ্ছে!!

কৃতজ্ঞতায়ঃ দৈনিক সমকাল

সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:০৭
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×