বঙ্গবন্ধুই স্বাধীনতার ঘোষকঃ ২২ জুন পুরো ৭ কলামজুড়ে সমকালের প্রধান শিরোণাম। নিচে দুই কলামে শেখ মুজিবুর রহমানের ছবি। ছবির নীল ব্যকগ্রাউন্ডে পত পত করে লাল সবুজের বাংলাদেশি প্রতাকা উড়ছে। হেডলাইনের নীচে বাকি ৫ কলাম অংশে সুপ্রিমকোর্টের ছবি। নীল ও সবুজের মাঝামাঝি একটি ব্যাকগ্রাউন্ডের উপরে সাদা কালিতে লেখা রয়েছে হাইকোর্টের রায়। বাকি অংশে লেখা রয়েছে� বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ও দলিলপত্র� - এর তৃতীয় খন্ড বাজেয়াপ্ত। খুব যত্নসহকারে সমকাল সংবাদটি উপস্থাপনের চেষ্টা করেছে।
সংবাদের বিবরণে বলা হয়েছে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেই স্বাধীনতার ঘোষক বলে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ গতকাল রায় দিয়েছেন। রায়ে জোট সরকারের শাসনামলে প্রকাশিত ও মুদ্রিত �বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ও দলিলপত্র� - এর তৃতীয় খন্ডকে স্বাধীনতার ঘোষণাপত্র পরিপন্থী বিবেচনায় সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করে এর প্রকাশনা, মুদ্রন, বিক্রি ও বিতরণ নিষিদ্ধ করা হয়েছে। ২০০৪ সালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রকাশ করা ওই খন্ডে উল্লেখ ছিল,���মেজর জিয়া স্বাধীনতার ঘোষণা করেন। উচ্চ আদালতের রায়ে স্বাধীনতার প্রকৃত ইতিহাস সব পর্যায়ের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার জন্য সরকারকে নির্দেশ দেয়া হয়েছে। একইসাথে বিভিন্ন মাধ্যমের পাঠ্যপুস্তকে যাতে প্রকৃত ইতিহাস সন্নিবেশিত করা হয় তা নিশ্চিত করতে সংশিস্নষ্ট সবার প্রতি আহবান জানানো হয়েছে। এছাড়াও বইটিতে বেআইনিভাবে বিক্রিত ইতিহাস রচনা করার জন্য �প্রত্যয়ন কমিটিকে দায়ি বলে চিন্নিত করা হয়েছে। ধোঁকাবাজি ও সংবিধান পরিপন্থি কাজের অভিযোগে সরকার আইনগত পদক্ষেপ গ্রহণ করতে পারে বলেও রায়ে অভিমত দেয়া হয়।
বিস্তারিত পডুন, Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



