মান্নান ভূঁইয়া মারা গেছেন
২৮ শে জুলাই, ২০১০ রাত ১:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মান্নান ভূঁইয়া মারা গেছেন
Wed 28 Jul 2010 1:18 AM BdST
http://rtnn.net/details.php?id=26398&p=1&s=1 ঢাকা, ২৮ জুলাই (আরটিএনএন ডটনেট)-- ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির সাবেক মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া মারা গেছেন। মঙ্গলবার রাত ১২টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে দূরারোগ্য ব্যাধি ক্যান্সারে ভুগছিলেন। গত ৩১ মে ফুসফুসে ক্যান্সারের চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান তিনি।
তার শারীরিক অবস্থার কোন উন্নতি না হওয়ায় ৭ জুলাই তাকে দেশে ফিরিয়ে আনা হয়। সিঙ্গাপুর থেকে এয়ার এ্যাম্বুলেন্সে ঢাকায় এনে সরাসরি স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যুর আগ পর্যন্ত তিনি স্কয়ার হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন।
আব্দুল মান্নান ভূঁইয়া ১৯৪৩ সালে নরসিংদী জেলার শিবপুরে জন্মগ্রহণ করেন। মান্নান ভূঁইয়া নরসিংদী-৩ (জাতীয় সংসদ-১৯৯) আসন থেকে চারবার সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৭ থেকে টানা ১১ বছর তিনি দলের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
-আরটিএনএন ডটনেট/এমএইচ_ ০১২০ ঘ.
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু...
...বাকিটুকু পড়ুন
Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।...
...বাকিটুকু পড়ুন
হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ
সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ০২ রা নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫
নটর ডেম কলেজে আমাদের সময় একটা প্রকল্প ছিল। নাম ‘অ্যাস ডেভেলপমেন্ট প্রজেক্ট’, সংক্ষেপে এডিপি। বাংলায় বললে ‘গাধা উন্নয়ন প্রকল্প’। নাম শুনে মনে হতে পারে, কোনো প্রাণিসম্পদ উন্নয়ন কর্মসূচি। বাস্তবে এটি... ...বাকিটুকু পড়ুন

১. ক্ষুধাপৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি...
...বাকিটুকু পড়ুন