তার সর্বশেষ পোষ্টে বিডিনিউজ২৪ কেন বেশি হিট পাচ্ছে আর কেন সামহোয়ারইনব্লগ কম হিট পাচ্ছে, তাই নিয়ে তিনি বেশ চিন্তিত। এজন্য তিনি ব্লগারদের Alexa Toolbar ব্যবহারের জন্য অনুরোধ করেছেন। অতীব সায়েন্টেফিক সমাধান!
আমি বললাম দেখেন, বিডিনিউজ২৪ একটা সংবাদ মাধ্যম আর সামহোয়ারইনব্লগ একটা ব্লগসাইট, তাই এই দুজনের প্রতিযোগীতা মানায় না। আরোও বললাম হিট কম হলে কি হবে সামহোয়ারইনব্লগের PageRank অনেক বেশী। এতটুকু কথাকে প্রকান্তরে বুয়েটের জনৈক শিক্ষকের উক্তি দিয়ে তিনি আমাকে আতেঁল বললেন। প্রত্যুত্তরে আমার মন্তব্যের ভাষা ছিল অনেকটা এমন দেখেন আপনার মতো আতেঁলরা যখন দুইটা সাইটের পার্থক্য করতে পারে না, তখন আমার মতো অনেকেই আতেঁল হতে হয়।
ব্যস ....
তার ব্যক্ষতালু গরম হয়ে গেল। আমার মন্তব্য ডিলিট করে আমাকে ব্যান করলেন। এতো ইয়ে হলে কি চলে ... ইট মারলে তো পাটকেলটি খেতে হয়, এতকিছু জানেন আর এটা জানেন না। হয়তো বুয়েট পাস করেছেন ঠিকই কিন্তু অনেকগুলো চ্যাপ্টার বাদ দিয়ে গেছেন। ছেলের সাথে একবার নতুন করে ঝালাই করে নিয়েন।
আশার আলোর পোষ্ট !@@!570335
ক্যাপশনের ছবির জন্য কৃতজ্ঙতা !@@!570340
সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০০৭ ভোর ৫:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




