পোষ্টটির সূত্র: তুরু রুরু রুরু… ব্যাটম্যান!
লন্ডনের রাস্তায় প্রতি মুহূর্তেই কিছু না কিছু বিচিত্র ঘটনা ঘটে, খালি সময়মতো ঘটনাস্থলে থাকতে হয়।
গতকাল অফিস থেকে মাত্র বেড়িয়েছি, রাস্তার মোড়ে ট্রাফিক জটে দেখি জটলা পাকিয়ে কিছু লোকজন দাড়িঁয়ে আছে আর দূর থেকে কিছু লোক মোবাইল দিয়ে ছবি তুলছে। ভিড় ঠেলে এগিয়ে গেলাম। চেয়ে দেখি সবাই রাস্তায় দাড়াঁনো একটি গাড়ির ছবি তুলছে। বিচিত্র একটি গাড়িকে অন্য আরেকটি গাড়ি টেনে নিয়ে যাচ্ছে।
ভাল করে চেয়ে দেখি গাড়িটি খুবই পরিচিত, ব্যাটম্যানের ষাটের দশকে টিভি সিরিয়ালে ব্যবহুত গাড়ি, Batmobile। উইকিপিডিয়া অনুসারে
The Batmobile built for and used in the 1966–1968 live action television show and its film adaptation was a customized vehicle that originated as a one-off Ford concept car of the 1950s.
ওয়াও!
সবার মতো আমিও মোবাইল বের করে কয়েকটি ছবি তুলে ফেললাম। খুব কম সময়ের কারনে ভালভাবে ছবি তুলতে পারিনি। আশা করি ছবি কয়েকটি ভাল লাগবে আর পুরোনো দিনের স্মৃতিগুলো মনে করিয়ে দেবে।
আর যারা ব্যাটম্যানকে ভুলে গেছেন, তাদের স্মৃতিশক্তিকে চাঙ্গা করতে ইউটিউব থেকে একটি ভিডিও যোগ করে দিলাম।
-------------------------------------------------------------------
আপনার পক্ষে কি প্রতিদিন আমার ব্লগে আসা সম্ভব হয় না?
তাহলে আপনি আমার ইমেইল নিউজলেটার সাবসক্রাইব করতে পারেন। এর মাধ্যমে আমি নতুন কোনো ব্লগ পোষ্ট করলে আপনি স্বয়ংক্রিয়ভাবে তার সন্ধান পেয়ে যাবেন আপনার নিজের ইমেইলের ইনবক্সে।আশা করি এই ফিচারটি বার বার আমার ব্লগে আসার পেছনে আপনার অনেকটা সময় বাঁচিয়ে দেবে।
সর্বশেষ হিসেবমতে, ১৭৩ জন পাঠক নিয়মিত ইমেইল নিউজলেটার পড়ছেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



