পাতালে যে সব কোকিল থাকে তারা শিস দিতে জানে? তারা সব অষ্টবক্র সাপ ও মুনি- জ্ষি হয়ে ঢুকে আছে মেনকার গর্ভে। বাড়িটি সহজাত সাদা, বাগানে খোলা পাইপের জলে সে স্নান করে, সে তোমার পাখি।
রাত্রে এই সব গল্পের বই, নকশী চাদরের মত ঢেউ তোলে জানালায় ও পর্দায়। সেখানে কি কোকিল থাকে? এমন নক্ষত্র ও ধানগোলা পেরিয়ে, যেখানে থমকেছে, বটি, মাছ, কলাগাছ ও বিবাহের আয়োজন, সেখানে কোকিলটি বোনা থাকে হেম অক্ষরে।
আমাদের ও একটা কোকিল ছিল,ঝালাপালা কানের ভেতর তার ছিল গাছ ও বাড়ি, নদী পাহাড় দোলনা ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। ঘুম থেকে উঠে ও ঘুমের ভেতর ছিল তার কল্পনার যাদুঘর, আঠারো পাতার মহাভারত। সব কিচু ছেড়ে কোকিল উড়ে গেল, দিনকাল অনেক গড়াল, কত কোকিল হয়ে গেল ল্যাপটপ ও গান। তারপর একদিন সব ,মেঘ সরে গেলে, নদীতে কেবল যখন নিজের ছায়াই কেবল পড়ে আছে ফুসফুসের সাথে, তখন কেবল কোকিলের ডাক শোনা যায়। কিন্তু কোকিল এখন কোথায় থাকে?
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


