somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দরিয়া-ই-নূর (নবাবদের রত্ন)

২৪ শে মার্চ, ২০১৩ রাত ২:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


দরিয়া-ই-নূর (শাব্দিক অর্থ: আলোর নদী বা আলোর সাগর) ছিল নবাবদের রত্নরাজির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ও মূল্যবান অলংকার। ব্রিটিশ জুয়েলারি প্রতিষ্ঠান হ্যামিল্টন অ্যান্ড কোম্পানি জানিয়েছে, প্রাকৃতিক ও বিশুদ্ধ হীরকখণ্ডটি টেবিল আকৃতির, সমতল পৃষ্ঠ এবং মূল পাথরটি বর্ণহীন। মূল হীরাটির চারদিকে ছোট ছোট আরও ১০টি ডিম্বাকৃতির হীরকখণ্ডকে সোনার ফ্রেমের সাহায্যে মূল হীরার সঙ্গে সংযুক্ত করা হয়েছে।


দরিয়া-ই-নূর বাজুবন্ধরূপে ব্যবহার করা হতো। দরিয়া-ই-নূর প্রথমে দীর্ঘদিন মারাঠা রাজাদের অধিকারে ছিল। এরপর তা হায়দরাবাদের নবাব সিরাজুল মুলকের পূর্বপুরুষদের হাতে আসে এক লাখ ৩০ হাজার টাকার বিনিময়ে। এরপর দিল্লির মোগল সম্রাট খুব সম্ভবত হায়দরাবাদ থেকে এই হীরকখণ্ডটি হস্তগত করেন।


১৭৩৯ খ্রিষ্টাব্দে পারস্যের বাদশাহ নাদির শাহ দিল্লি আক্রমণ করে ময়ূর সিংহাসন, কোহিনূরসহ মূল্যবান ধনরত্ন লুট করে পারস্যে নিয়ে যান। বলা হয়, সে সময়ে কোহিনূর ও অন্যান্য রত্নরাজির সঙ্গে দরিয়া-ই-নূর চলে যায় পারস্যে। পারস্যের নাদির শাহের পর পর্যায়ক্রমে তা আহমদ শাহ-দুররানি লাভ করেন। আহমদ শাহ দুররানির মৃত্যুর পর তাঁর কনিষ্ঠ পুত্র মাহমুদ শাহ জোর করে ক্ষমতা দখল করলে জ্যেষ্ঠপুত্র শাহ সুজা কোহিনূরসহ মূল্যবান ধনরত্ন নিয়ে কাশ্মিরে পালিয়ে এসে আশ্রয় নেন। সেই সময় রণজিত্ সিংহ শাহ সুজার কাছ থেকে দরিয়া-ই-নূর হীরাটি লাভ করেন।
রণজিত্ সিংহের মৃত্যুর পর দরিয়া-ই-নূর শেষ পর্যন্ত নাবালক রাজা দীলিপ সিংহের অধিকারে আসে। নাবালক রাজা দীলিপ সিং ১৮৪৯ সালে পাঞ্জাব যুদ্ধে ব্রিটিশদের কাছে হেরে গিয়ে আত্মসমর্পণ করেন। ব্রিটিশরা দীলিপকে কোহিনূর, দরিয়া-ই-নূরসহ অন্যান্য মূল্যবান সম্পদ তাদের কাছে হস্তান্তর করতে বাধ্য করে। ১৮৫০ সালে লর্ড ডালহৌসি কোহিনূর, দরিয়া-ই-নূরসহ কিছু মূল্যবান অলংকার লন্ডনে হাইড পার্কের বিখ্যাত মহামেলায় প্রদর্শনের জন্য প্রেরণ করেন। ব্রিটিশদের সঙ্গে মহারাজ দীলিপ সিংহের মধ্যে সম্পাদিত চুক্তি অনুযায়ী শিখ রাজার সম্পদের ওপর ব্রিটিশদের অবৈধ হস্তক্ষেপ নিয়ে ১৮৫১ সালে প্রশ্ন তোলা হয়। এর পরই কোহিনূর ও কিছু মুক্তার মালা রানির জন্য রেখে দরিয়া-ই-নূরসহ অন্যান্য অলংকার ভারতে পাঠিয়ে দেওয়া হয় ১৮৫২ সালে।
এরপর ব্রিটিশ সরকারের পক্ষে কলকাতায় হ্যামিল্টন অ্যান্ড কোম্পানি সেগুলো ১৮৫২ সালের নভেম্বর মাসে নিলামে বিক্রি করে দেয়। ওই সময় খাজা আলিমউল্লাহ ৭৫ হাজার টাকায় দরিয়া-ই-নূর কিনে নেন। ভারতে এটি হ্যামিল্টন কোম্পানির হেফাজতে রাখা হয়েছিল। ভারত ভাগের পর তা ঢাকায় এনে ইম্পেরিয়াল ব্যাংক ইন্ডিয়ার ঢাকার শাখায় রাখা হয়। ১৯৬৬ সাল থেকে ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান (পরে সোনালী ব্যাংক)-এর সদরঘাট শাখার লকারে রাখা হয় দরিয়া-ই-নূর।
এখানে উল্লেখ করা দরকার, দরিয়া-ই-নূর নামেই পারস্যের সম্রাটেরও একটি হীরা ছিল। সেটি এখন তেহরানে সেন্ট্রাল ব্যাংক অব ইরানে রক্ষিত আছে। এটি আকারে ঢাকার নবাবের দরিয়া-ই-নূরের চেয়ে বড় এবং হালকা গোলাপি রঙের। দুটোই ‘টেবল ডায়মন্ড’ হলেও এদের মধ্যে কোনোরকম মিল নেই।


সূত্র: দৈনিক প্রথম আলো
সর্বশেষ এডিট : ২৪ শে মার্চ, ২০১৩ রাত ২:৫৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হিন্দু মুসলমান ভুলে গিয়ে, আমরা সবাই মানুষ হই

লিখেছেন রাজীব নুর, ০৩ রা মে, ২০২৬ দুপুর ১:৫৭



আমি জন্মগত ভাবে মুসলমান।
অবশ্য ধর্মীয় নিয়ম কানুন কিছুই মানতে পারি না। মানুষের সবচেয়ে বড় পরিচয় সে মানুষ। এখন তো আর এটা ফকির লালনের যুগ না। মানবিক এবং সচেতন... ...বাকিটুকু পড়ুন

নান্দাইলের ইউনুস ও স্বপ্নভঙ্গের বাংলাদেশ

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা মে, ২০২৬ বিকাল ৩:৪০


নব্বইয়ের দশকে বিটিভিতে প্রচারিত হুমায়ূন আহমেদের জনপ্রিয় একটি নাটকে একজন ভাড়াটে খুনীর চরিত্র ছিল। খুনীর নাম ইউনুস - নান্দাইলের ইউনুস। গ্রামের চেয়ারম্যান তার প্রতিদ্বন্দ্বী একজন ভালো মানুষ স্কুল শিক্ষককে হত্যার... ...বাকিটুকু পড়ুন

স্বনির্ভর অর্থনীতি থেকে ঋণনির্ভর, আমদানিনির্ভর, পরনির্ভর রাষ্ট্রে পরিনত হতে যাচ্ছি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪




মার্কিন সাম্রাজ্যবাদের কাছে নতজানু হয়ে যে রাষ্ট্রগুলো নিজের অর্থনীতি, কৃষি আর ভবিষ্যৎ বিক্রি করে দেয়- তার পরিণতি কী, তার জীবন্ত উদাহরণ পাকিস্তান। কোটি কোটি মানুষকে ভিক্ষুক বানানোর সেই পথেই... ...বাকিটুকু পড়ুন

এরা খুবই বিপদজনক

লিখেছেন শ্রাবণ আহমেদ, ০৩ রা মে, ২০২৬ রাত ১১:০১

যে তোমার সাফল্য দেখে হিংসে করে,
যে তোমার বিপদ দেখে খুশি হয়,
যে তোমার সামনে এক আর পেছনে আরেক।
তাকে তোমার গোপন কথা কিংবা তোমার কোনো পরিকল্পনার কথা বলতে যেও না।
সবসময় তার... ...বাকিটুকু পড়ুন

স্পিরিট শোন বাই আমেরিকান এয়ারলাইন্স-এক অনুকরণীয় দৃষ্টান্ত!

লিখেছেন ঢাকার লোক, ০৪ ঠা মে, ২০২৬ ভোর ৪:১৫

গতকালের একটা বড় খবর ছিল আমেরিকার একটি অন্যতম জনপ্রিয় বিমান সংস্থা স্পিরিট এয়ারলাইন্স দেউলিয়া হয়ে তাদের সব সেবা তাৎক্ষণিকভাবে বন্ধ করে দিয়েছে। বেশ কিছুদিন ধরেই স্পিরিট অর্থনৈতিক সংকটে হাবুডুবু খাচ্ছিলো,... ...বাকিটুকু পড়ুন

×