কবি উৎসব
(বাঙলা কবিতা উৎসব স্মরণে -২০০৮ )
ইদানীং কবিরা উন্মাতাল
নাস্তিক উৎসব অথবা মৌতাতে
রজ:স্বলা ঘ্রাণে মাতাল।
হিংস্র শকুনের যমজ বলে কথা ।
বিবস্র পাখি, মুমুর্ষা সহজাত এবং ধূলিময় বিবেক
ছিঁড়ে খাচ্ছে প্রতিনিয়ত ফেরারী সময় ।
কালিহীন সাবেক পিতার নীল কলম
মার ময়লা চাদর ঘুমহীন ,
হিমেল হাওয়ায় ভেসে আসে তপ্তরোদের ছেঁড়া কান্না
হারামি কবিরা শুয়ে আছে নিধুবনে।
খ.
উষ্ণ কথার ভিতর বিচরণ করে রিরংসা ,
মোহবাদীরা প্রগতিপুরে খুঁজে মুদ্রিত মৌতাত ।
কুলিন কাল উৎসবে মাতোয়ারা শকুন ,
পিদিম নিবে গেলে ধর্ষিত হয় বিধবা রাত।
দেহের খোলসে পূতিগন্ধ ছড়ায় নিটোল
লাজহীন চোখ, দীর্ঘশ্বাস ছাড়ে কবিকুল ।
সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০০৯ ভোর ৫:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


