চিঠি।
১৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
টুনির কাছে চিঠি লেখতে ইচ্ছা করছে। আদিম যুগের মত নাঈম টুনির কাছে মাঝেমাঝেই চিঠি লিখে। তার বেশিরভাগই সে তার নিজের কাছেই রেখে দেয়। নাঈমের ধারনা চিঠি পাওয়া মাত্রই টুনির বিরক্তির সীমা থাকে না। তবুও সে লেখে। প্রচন্ড ইচ্ছা হয় তাই লেখে। লেখার জন্য তেমন কিছু খুজে পাওয়া যায় না। 'তুমি কেমন আছো?'; 'আমি তোমাকে ভালবাসি' ; 'তোমাকে খুব দেখতে ইচ্ছে করে' ; এই তিনটা বাক্য কমপক্ষে তিনশ বার লিখতে ইচ্ছে করে। নাঈম নীল রঙের একটা কাগজে কালো কালিতে লিখল-
''টুনি শুনো, তোমাকে আমি কতটুকু ভালবাসি তুমি তা কখনোই বুঝবে না। আমি যদি তোমাকে বিয়ে করতে পারতাম তাহলে কখনোই তোমাকে বিছানায় শোতে দিতাম না। সবসময় আমার বুকে শোয়াতাম।''
নাঈম লেখা বন্ধ করল। তার এতো কান্না পাচ্ছে কেন! এই মেয়েটাকে যে সে কত ভালবাসে তা সে কখনোই কাউকে বুঝাতে পারেনি। মানুষ তার সবচেয়ে জরুরী কথাগুলিই আসলে কখনো কাউকে বুঝাতে পারে না।
ঝিম ধরা ক্লান্ত আকাশের দিকে তাকিয়ে সে ছোট্ট নিঃশ্বাস ফেলে। আকাশের রঙ ঘন নীল। এই আকাশটাকেই সে তার চোখের সামনে বহুবার রঙ পরিবর্তন হতে দেখেছে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭

ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই...
...বাকিটুকু পড়ুন
ভারতে দেশপ্রেমের সজ্ঞা কী? ভারতে একজন কট্টরপন্থীর দেশপ্রেম হলো প্রথমত পাকিস্তান বিরোধী হতেই হবে। দ্বিতীয়ত মুসলিম বিরোধী হতেই হবে। এই দুই ছাড়া কোনভাবেই সে ভারতকে ধারণ করেনা এমন...
...বাকিটুকু পড়ুন
আগামীকাল অপপ্রচারকারীদের খেলা ফাইনাল হয়ে যেতে পারে। গ্যাস আর বিদ্যুৎ সংকট নিয়ে সরকারকে কাবু করার দিন ফুরিয়ে এসেছে। 'কাছিমের মতো গর্ত থেকে বের হয়ে' যারা এতদিন সরকারের...
...বাকিটুকু পড়ুন
নতুন ভোরের গান

কষ্টের দিন পেরিয়ে এবারআসবে আলোর গান,
নতুন দিনের নতুন সুরে
জাগবে সবুজ প্রাণ।
নষ্ট স্মৃতির আড়ষ্টতাঝরিয়ে দেবো অনেক দূরে,
নিজের মনেই ভালোবাসার
নূপুর বাজবে সুরে সুরে।

ভ্রষ্ট পথের আঁধার কেটেভোর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সামরিন হক, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭
অবজ্ঞা
তোমার বিশেষ ঘৃণা দ্বারা আক্রান্ত আমি
চারপাশ ঘিরে ফেলেছে ঘৃণারা আমাকে
আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে আমাকে তোমার ঘৃণা
আমার কথা শোন
আমি কখনই মনুষ্যত্বের সীমা পার করিনি
কিন্তু তোমার ঘৃণায়... ...বাকিটুকু পড়ুন