বাবার ছেলেবেলার প্রিয় কবিতা,
''দাদখানি চাল, মুসুরির ডাল,চিনি-পাতা দৈ,
দু’টা পাকা বেল, সরিষার তেল, .....। "
এই পর্যন্ত বলে তিনি আর পুরোপুরি মনে করতে পারতেন না। বাবার মুখে এই কবিতাটা কতবার যে শুনেছি। পুরোপুরি মনে করতে না পেড়ে আমাদের কবিতার মূল গল্পটা বলে শোনাতেন।
সাহসী মানুষদের প্রথম কাতারে ছিলেন আমার বাবা। ছেলেবেলা থেকেই লেখাপড়ার পাশাপাশি ব্যবসা বা পারিবারে সকল বিষয়েই দাদার সহযোগী ছিলেন তিনি। বাবার চাকরি জীবনে আমি একদম ছোট ছিলাম। অন-ডিওটি এক্সিডেন্ট হওয়ার পর তার পঙ্গুত্ব, করুণ জীবন আমি দেখেছি । বাবা খুব একাকীত্ব অনুভব করতেন। সবসময়ই মনমরা হয়ে কি যেন ভাবতেন। হয়তো নিজেকে নিয়ে তিনি লজ্জিত ছিলেন। বাবার ছুট্র জীবনে কোন বিশ্রাম ছিল না। পঙ্গুত্ব এবং শারিরিক অসহ্য যন্ত্রণা উপেক্ষ করেই তিনি তার পরিবারের (আমাদের) জন্য সংগ্রাম করে গেছেন। এক্সিডেন্টে urinary bladder ফেটে যাওয়ার কারনে সবসময় জনসম্মুখে তিনি লজ্জিত হতেন। বাবার শরিরে হাড়ের বিভিন্ন জায়গায় মোট ৯ টি ভাঙা ছিল। মাঝে মাঝে সেই ভাঙায় ব্যাথা হত। আমরা বিরক্ত হব ভেবে বাবা কাউকে কিছু বলতেন না। তিনি তার দোকানে কাঁথা মুড়ে শুয়ে শুয়ে পা কাঁপাতেন আর গুনগুন করে পড়তেন-
''দাদখানি চাল, মুসুরির ডাল,চিনি-পাতা দৈ,
দু’টা পাকা বেল, সরিষার তেল, .....। "
বাবা ডাকি না ১০ টা বছর! সবসময়ই মনে হয় নিজের জীবনটার বিনিময়ে হলেও একটা বার আমার বাবাকে জড়িয়ে ধরতে পারতাম!
-----------------------------------
....``বাবাকে তার ছেলেবেলার সবথেকে ভালবাসার কবিতাটা শুনাতে খুব ইচ্ছা করে।''_
`` কাজের ছেলে''
_____যোগীন্দ্রনাথ সরকার
দাদখানি চাল, মুসুরির ডাল,চিনি-পাতা দৈ,
দু’টা পাকা বেল, সরিষার তেল, ডিমভরা কৈ।
পথে হেঁটে চলি, মনে মনে বলি, পাছে হয় ভুল;
ভুল যদি হয়, মা তবে নিশ্চয়,”
” ছিঁড়ে দেবে চুল।
দাদখানি চাল, মুসুরির ডাল, চিনি-পাতা দৈ,
দু’টা পাকা বেল, সরিষার তেল, ডিমভরা কৈ।
বাহবা বাহবা – ভোলা ভুতো হাবা খেলিছে তো বেশ!
দেখিব খেলাতে, কে হারে কে জেতে, কেনা হলে শেষ।
দাদখানি চাল, মুসুরির ডাল, চিনি-পাতা দৈ,
ডিম-ভরা বেল, দু’টা পাকা তেল, সরিষার কৈ।
ওই তো ওখানে ঘুরি ধরে টানে, ঘোষদের ননী;
আমি যদি পাই, তা হলে উড়াই আকাশে এখনি!
দাদখানি তেল, ডিম-ভরা বেল, দুটা পাকা দৈ,
সরিষার চাল, চিনি-পাতা ডাল, মুসুরির কৈ!
এসেছি দোকানে-কিনি এই খানে, যত কিছু পাই;
মা যাহা বলেছে, ঠিক মনে আছে, তাতে ভুল নাই!
দাদখানি বেল, মুসুরির তেল, সরিষার কৈ,
চিনি-পাতা চাল, দুটা পাকা ডাল, ডিম ভরা দৈ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


