somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাজারে বিভ্রান্তিকর মিনিকেট চাল

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



দেশে-বিদেশে ‘মিনিকেট’ নামের কোনো ধান বা চাল নেই। বাজারে এ নামে রং-বেরঙের নানা বস্তাবন্দি যে চাল পাওয়া যায় তা আসলে সাধারণ এবং কোনো কোনো ক্ষেত্রে নিম্নমানের মোটা চাল মেশিনে ছেঁটে সরু করা। বেশি দামে বিক্রি করে বাড়তি মুনাফা লাভের লক্ষ্যে বিশেষ পলিশিং মেশিনে মোটা চাল কেটে চিকন ও চকচকে করা হয়। সুস্বাদু ও অতিরিক্ত চকচকে করতে এই চালে মানবদেহের জন্য ক্ষতিকর রাসায়নিক মেশানোরও প্রমাণ পাওয়া গেছে। মোটা চাল ছেঁটে সরু এবং রাসায়নিকের মাধ্যমে চকচকে করায় কথিত ‘মিনিকেট’ চালে স্বাভাবিক খাদ্যমান ও পুষ্টিগুণও থাকে না।

মোটা চাল মেশিনে কেটে চিকন করে মিনিকেট নামে বাজারে বিক্রি করা হচ্ছে। বাস্তবে এই নামে কোনো ধান বা চাল নেই। পরিষ্কার ও চিকন হওয়ায় মানুষ এই চালের প্রতি আকৃষ্ট হয়ে বেশি দামে কিনছে। এতে একদিকে মানুষের খরচ হচ্ছে বেশি, অন্যদিকে কেটে চিকন করায় ও রাসায়নিক মেশানোর কারণে এই চালের পুষ্টিগুণও নষ্ট হয়ে যায়।

কতিপয় অসৎ ও অতিরিক্ত মুনাফালোভী সুপারশপ ও অটো রাইস মিল গং আধুনিক মেশিনে মোটা চাল ছেঁটে চিকন ও চকচকে করে মিনিকেট নামে বাজারে চড়া দামে বিক্রি করছে। এসব অটো রাইস মিলে রয়েছে অতি বেগুনিরশ্মির ডিজিটাল সেন্সর প্লান্ট। এর মধ্য দিয়ে ধান পার হওয়ার সময় প্রথমে কালো-মরা ধান ও পাথর সরিয়ে ফেলা হয়। এরপর ওই মোটা ধান চলে যায় অটো মিলের বয়লার ইউনিটে। সেখানে পর্যায়ক্রমে পাঁচ বা একাধিক ধাপ পার হওয়ার পর লাল বা মোটা চাল সাদা রং ধারণ করে। এরপর অতি সূক্ষ্ম পলিশিং মেশিনে মোটা চালের চারপাশ কেটে চিকন করা হয়। পরে সেটিকে আবার পলিশ ও স্টিম দিয়ে চকচকে শক্ত আকার দেয়া হয়। অতিরিক্ত চকচকে ও সুদৃশ্য করতে কেউ কেউ সেটিতে ক্ষতিকর রাসায়নিকও মিশিয়ে থাকেন। এসব প্রক্রিয়া শেষে নানা নামে ‘মিনিকেট’ হিসেবে সেটি বাজারে ছাড়া হচ্ছে।

ধান, গম, ভুট্টা ইত্যাদি ফসলের গবেষণার ক্ষেত্রে মিনি কিট করা হতো। এ শব্দটিকে ধান বা চাল ব্যবসায়ীরা মিনিকেট করে নিয়েছে। এক শ্রেণির মিল মালিক মাঝারি সরু বি আর-২৮, বিআর-২৯ ও বি আর-৩৯ জাতের এমনকি মোটা ধান ছেঁটে মিনিকেট বলে বাজারজাত শুরু করে। বাংলাদেশসহ বিশ্বের কোথাও মিনিকেট নামে চাল নেই। বর্তমানে বাজারে এ নামে যে চাল পাওয়া যাচ্ছে তাতে ভিটামিন ডি সহ মানব শরীরের জন্য প্রয়োজনীয় পুষ্টির উপাদানগুলো নেই।

সুত্র:
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট
ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট, বাংলাদেশ
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান
ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, বাংলাদেশ
ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বাংলাদেশ

ছবি: মিনিকেট চালের বিজ্ঞাপণ, যা সুপারশপ কতৃক বাজারে ও মানুষের হাতে হাতে বিতরণ করা লিফলেট, সুপারশপের নাম মুছে দেওয়া হয়েছে ।



সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৬
১৪টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হযরত ইমাম হোসেনের (রা.) পরিবর্তে ইয়াজিদী নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছিল কেন?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৯ শে অক্টোবর, ২০২৬ ভোর ৬:৪৯



সূরাঃ ৮ আনফাল, ৬৫ ও ৬৬ নং আয়াতের অনুবাদ-
৬৫। হে নবি! মু’মিন দিগকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ কর। তোমাদের মধ্যে কুড়িজন ধৈর্যশীল থাকলে তারা দুইশতজনের উপর বিজয়ী হবে।তোমাদের মধ্যে... ...বাকিটুকু পড়ুন

আমরা কোন ইসলাম পালন করছি! কাদের ফলো করছি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৫১

খোদা ও নবীজীকে অবমাননা করলে অর্থাৎ ধর্মীয় অবমাননা করলে মৃত্যুদণ্ড দিতে হবে, এমন আয়াত কোরআনে পেলাম না!
অনেক খুঁজলাম.........আমি পাই নাই। আপনি পেয়েছেন কি?



পবিত্র কোরআনে উল্লেখ আছে যে,... ...বাকিটুকু পড়ুন

আগ্নেয়াস্ত্র প্রদর্শন, প্রতিমন্ত্রীর পদত্যাগ এবং ঢাকা দক্ষিণের নতুন সমীকরণ: রাজনৈতিক খেলায় ইশরাক কোথায়?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫২

রাজনীতির মাঠে অতি-উৎসাহ কখনো কখনো যে আত্মঘাতী হয়ে দাঁড়াতে পারে, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের সাম্প্রতিক কর্মকাণ্ড তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় যেভাবে প্রকাশ্য দিবালোকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে, দলবল... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবের প্রতি বাংলার মানুষের কেন এত ক্ষোভ?

লিখেছেন জ্যাক স্মিথ, ১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৮



বাংলাদেশের বেকারত্ব সমস্যা দূরীকরণে সৌদি আরব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশটিতে বাংলাদেশের প্রায় ৩৫ লাখ শ্রমিক কাজ করছেন। সৌদি আরবই বাংলাদেশের সবচেয়ে বড় বৈদেশিক শ্রমবাজার। ২০২৫–২৬ অর্থবছরে সৌদি আরব... ...বাকিটুকু পড়ুন

সৌদি প্রবাসীর মৃত্যুদন্ড ও রটানো গুজব

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ২০ শে অক্টোবর, ২০২৬ রাত ১:২২

আপনি যে দেশে যাবেন, সেই দেশের আইনের প্রতি শ্রদ্ধা রাখাটা আপনার দায়িত্ব।
আমেরিকায় আপনি মদ কিনতে পারবেন। কিন্তু আপনার বয়স অবশ্যই ন্যূনতম ২১ হতে হবে। ইউরোপে হয়তো এই বয়সটা ১৮।... ...বাকিটুকু পড়ুন

×