somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নাসির ভাই....

২১ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গভীর বোধ আবেগ আর অনুভূতি যখন একই ধারায় এসে মিলিত হয় তখন আমার ভেতরে প্রচন্ড লেখালেখির চাপ জাগে।কোন ভাবেই নিজেকে দমিয়ে রাখতে পারিনা।ইদানিং খুব বেশি স্মৃতি কাতরতায় ভুগছি।জীবনের গভীর শূন্যতায় প্রিয় মুখখুলো যখন ঝাপসা হয়ে আসে তখন ফেরারী অশ্রুর শেষ বিন্দুটিও বেদনা জাগিয়ে যায়।

সপ্তম শ্রেনীর কোন এক দুঃসহ রাতের কথা।প্রচন্ড ক্ষিদে আর তৃষ্ণায় হাসপাতালের বেডে কাতরাচ্ছি।একশো তিন ডিগ্রী জ্বরে বা
রো বছরের একটি ছেলে নাকাল হয়ে পরে আছে।নিজেকে হঠাত্‍ করে খুব অসহায় মনে হল।ছোট বেলার কথা মনে পরে গেল।জ্বর হলে মা সাড়ারাত মাথার কাছে বসে থাকতেন।ভাত খেতে পারতামনা বলে আউশ চালের ঝাউ রেঁধে দিতেন।ক্যাডেট কলেজের নিয়মতান্ত্রিক জীবনে গভীর ভাবে অনুভব করলাম মায়ের শুন্যতা।কাঁপা কাঁপা শরীর নিয়ে বিছানা থেকে উঠলাম।রাতে ডিনারের জন্য ক্যাডেট কলেজের গতানুগতিক ম্যানু।হঠাত্‍ করে অনুভব করলাম চোখের পাতা অকারনে ভিজে যাচ্ছে।খাবার থেকে মুখ ফিরিয়ে নিয়ে বিছানায় শুতে যাচ্ছি এমন সময় কে যেন ডাকলো।এই ক্যাডেট খাবেননা?
পেছনে তাকিয়ে দেখি ডাইনিং হলের বাটলার নাসির ভাই।আমি কিছুটা ভয় জড়ানো কন্ঠে বললাম খেতে ভালো লাগছেনা।মুখ তেতো হয়ে গেছে।প্লিজ নাসির ভাই আপনি কাউকে বলবেননা।ক্লাস সেভেনের বয়সটা এমন ছিল যে হাউস বেয়ারাকে দেখলেও ভয় লাগতো।নাসির ভাই গম্ভীর গলায় বললেন 'এখানে যদি আপনি না খান তবে কেউ জোড়াজুড়ি করবেনা।তবে শরীরের দুর্বলতা কাটাতে খেতে হবে।আমি নাসির ভাইর দিকে তাকালাম।মোটামুটি বয়স্ক লোক।চেহারায় আভিজাত্যের ছোঁয়া।আমি বললাম নাসির ভাই কলেজের খাবার ভালো লাগেনা।আগে জ্বর হল আম্মা আউশ চাল দিয়ে পায়েশ কিংবা ঝাউ রেধেঁ দিতেন।কথাটা বলার পরে হঠাত্‍ লক্ষ করলাম চোখ থেকে টপাটপ পানি পড়ছে।

পরের দিনের কথা।জ্বর তখনো একশ এর ঘরে।হাসপাতালের বিছানায় উপুর হয়ে আছি।হঠাত্‍ দেখি নাসির ভাই।আমাকে বললেন একটু বাইরে শুনে যানতো।বাইরে গেলাম।নাসির ভাই তার সাদা ইউনিফর্ম এর ভেতর থেকে কি যেন বের করলেন।আমাকে অবাক করে দিয়ে তিনি বললেন এই বাটিটা নিয়ে ভেতরে যান।তাড়াতাড়ি করুন।কেউ দেখে ফেললে বিপদ।
বাটিটা নিয়ে হাসপাতালের ডাইনিংয়ে গেলাম।আনন্দে চোখে পানি চলে আসল।দেখি বাটির একপাশে পায়েশ তার ওপড় কয়েকটা পিঠা।গোগ্রাসে খেয়ে ফেললাম।ভাবলাম এই জিনিসটা আমার জন্যে আনতে তাকে কতটা মেহনত করতে হয়েছে।

পরের বছরের কথা।আমি তখন ক্লাস এইটে।মোটামুটি একটু ভাব নিয়ে চলতে শুরু করেছি।টেবিলে কারনে আকারনে জুনিয়রের ফল্ট ধরি।একদিন ব্রেক ফাস্টের কথা।দিনটি ছিল শনিবার।চিরাচরিয়ত নিয়ম অনুযায়ী ম্যানু ছিল ব্রেড বাটার জেলি।ক্যাডেট দের কাছে একপ্রকার অখাদ্য।ইতোমধ্যে সিনিয়রদের কিছু অভিনব পন্থাও আয়ত্ত করে ফেলেছি।তখন নিয়ম ছিল কেউ খাবার নষ্ট করলে তার নাম নোট হত।এবং যথার্থ জরিমানা এবং পানিশমেন্ট খেতে হত।সিনিয়ররা তাই ব্রেড পকেটে নিয়ে একাডেমির টয়লেটে ফেলে দিতেন।আমিও মোটামুটি তাই করতাম।কিন্তু সমস্যা হল সেদিন কী মনে করে adjutant স্যার এলেন।আমার প্লেটের ওপর তখন একটা ব্রেড।বাকী দুটো পকেটে।স্যার ডাইনিংয়ে ঢুকে সরাসরি আমাদের টেবিলের দিকে আসা শুরু করলেন।খাওয়া তখনো শুরু হয়নি।স্যার এসে আমাকে বললেন 'হোয়ার ইজ ইউর ব্রেড?
আমার মুখখানা শুকিয়ে গেল।কাঁচুমাচুঁ করে বললাম 'শর্ট স্যার. . .
স্যার কিছু না বলে মেস ও আই সি কে বললেন 'কল বাটলার. . . .
নাসির ভাই দৌড়ে এলেন।আমার প্লেটের দিকে তাকিয়ে এডজুটেন্ট বললেন 'ওর ব্রেড কোথায়?ক্যাডেট কলেজে ঘাস কাটতে এসেছো?স্যার নাসির ভাইর কলার ধরে ধাক্কা দিলেন।অসহায় নাসির ভাই শুধু মাথা নিচু করে বললেন 'সরি স্যার. . . . .

এরপর নাসির ভাইকে প্রায়ই এড়িয়ে চলতাম।ভীষন ছোট মনে হত নিজেকে।এক ধরনের লজ্জাবোধ থেকে জন্ম নিল তার প্রতি প্রচন্ড শ্রদ্ধা।এর দু বছর পরের কথা।এস এস সি পরীক্ষা দিতে যাচ্ছি।প্রথম দিন।কলেজের ট্রেডিশান অনুযায়ী সব স্যারদের কাছে বললাম।সবাই যখন পরীক্ষার হলে ঢুকবে আমি তখন দেখলাম দূরে নাসির ভাই দাঁড়িয়ে আছে।একবার ভাবলাম তার কাছে গিয়ে পা ছুঁয়ে সালাম করি।বয়সে যদিও সে আমার বাবার বয়সী।কিন্তু দ্বিধা সংশয় আর সামাজিক সংকীর্নতাকে এড়াতে পারলাম না।তার সাথে চোখাচুখি হলে চোখ নামিয়ে ফেললাম।

এস এস সি ভ্যাকেশনের মাঝামাঝি সময় প্রচন্ড অসুস্থ হয়ে পরলাম।আবার সেই জ্বর একশোর ঘরে।বিছানায় বসে সেদিন গভীর ভাবে মনে পরল সপ্তম শ্রেনীর কথা।সাথে নাসির ভাইয়ের মুখটি।কিছুদিন পর এস এস সির রেজাল্ট দিল।গোল্ডেন এ প্লাস পেলাম।ভাবলাম এবার কলেজে গিয়ে নাসির ভাইয়ের পা ছুঁয়ে সালাম করবো।

ক্লাস ইলেভেন হিসেবে কলেজে যোগদান করলাম জুনের পনের তারিখ।কলেজে ঢুকে বেশ আনন্দ নিয়ে ডাইনিংয়ে গেলাম নাসির ভাই এর সাথে দেখা করতে।পথে হক ভাইকে বললাম নাসির ভাইকে কোথায় পাবো?
হক ভাই অবাক বিষ্ময়ে আমার দিকে তাকিয়ে বললেন 'কেন তুমি জানোনা নাসির ভাইতো গত মাসে ক্যান্সারে মারা গেছেন?

আমি আর কিছু বলতে পারলাম না।হাউসে এসে খুব কাঁদলাম।খুব।আমার কান্না দেখে আমার সবচেয়ে পুরনো রুমমেট তানভীর বলল ধূর বোকা।এলেভেনে এসে কেউ ক্লাস সেভেনের মত কাঁদে. . . . . .
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দি আনহোলি ট্রিনিটি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:০৮


অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×