somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আপু !সাবধান! তোকে বলছি....

৩০ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ২:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আপু !

তোর মনে আছে কিনা জানিনা, বেশ কয়েকবছর আগে সম্ভবত থার্টি ফার্স্ট নাইট পালন করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ­ টিএসসিতেএক মেয়ে শ্লীলতাহানীর শিকার হয় । রাতের ১২ টা বাজে অর্থাৎ মধ্যরাতে তখন হাজার হাজার যুবক যুবতী যৌবনের আবেগে গা ডলাডলি করে মিলিত হয়েছিল নতুন বছরকে বরণ করে নিতে । সেই নারী পুরুষের অবাধ মিলন মেলার আধুনিকতার বলি হয় সেই মেয়েটি। তার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদে একটা পশুর ঘন কেশযুক্ত কালো হাতের স্পর্শ লাগে । আমি শতভাগ নিশ্চিত, কয়েক মুহূর্তের সেই দুঃস্বপ্নটি আজো ঘুমাতে দেয়না মেয়েটিকে।

আপু দেখ ! সময় বয়ে যায়, মুছে যায় স্মৃতি । সেই দিনের ঘটনা সারা দেশে আলোড়ন তুলেছিল । সোচ্চার হয়েছিল সবাই । কিন্তু ঐ যে, সময় বয়ে গেছে...? আমরাও ভুলে গেছি সে দিনের ঘটনা । ভুলে গেছে আমাদের হাজার হাজার লাখ লাখ বোন, যারা আগামী ৩১ তারিখ আবার মিলিত হবে সেই আদিম মিলন মেলায় । ছেলে মেয়ের সীমান্তের কাঁটাতার সেদিন উঠে যাবে । গায়ে গা লাগিয়ে, জড়াজড়ি করে, নেচে গেয়ে আবার নারী পুরুষ একে অন্যতে বিলীন হবে ।
... তারপর ফিরে আসবে সেই কেশযুক্ত কালো হাত । খুঁজে বেড়াবে আমাদেরই কারো বোনের সবচে মূল্যবান সম্পদ । অতঃপর ঘুমাতে দেবেনা তাকে আমৃত্যু ।

আপু! তুই আমার কল্পনার বোন । আমার কোন বোন নেই । থাকলে আমি সত্যি তাকে হাত জোড় করে বলতাম, আপু ! তুই এইসব থেকে শত হাত দূরে থাকিস ।

আমি পুরুষ । আমি জানি আল্লাহ
আমাদের কিভাবে সৃষ্টি করেছেন। কিন্তু তুই জানিস না । বিশ্বাস কর ! একটুও জানিস না ! পুরুষ যখন হাতের কাছে তার সবচে কামনীয় বিষয় পেয়ে যায়, তখন সে হায়েনার চাইতেও হিংস্র হয়ে ওঠে। তুই বলবি সব পুরুষই তো এমন না। হ্যাঁ আপু। সবপুরুষ এমন না। যারা এমন পশু না, তারা কখনই এমন কোথায় যাবেনা, যেখানে নারী পুরুষের কোন ব্যবধান থাকেনা । তারা এমন কোথাও থাকবেনা, যেখানে কোন মেয়ের সাথে তাদের ছোঁয়া লেগে যায় ।

তারা এমন কোথাও যাবেনা, যেখানে মেয়েরা বেপর্দা হয়ে তাদের গায়ের পাশে নেচে নেচে নিজেকে “এভেইলেভেল” প্রমাণ করে । তুই তাদের একটাকেও এসব জায়গায় পাবিনা আপু! একটা কেও না ! তারা আল্লাহকে ভয় করবে । তারা আল্লাহকে সিজদা করবে, নিজের কামনাকে না। যারা মনের দিক থেকে পশু, যাদের কামনা পাশবিক, তাদের তুই এইসব যায়গায় লাখে লাখে পাবি ।তারা তোকে হাত দিয়ে না পারলেও চোখ দিয়ে খুবলে খুবলে খাবে । বিশ্বাস কর আপু ! তোর সাথে তারা সাধু ব্যক্তি হয়ে কথা বলবে ঠিক ! কিন্তু তোর আড়ালে তারা তোকে নিয়ে কি ভাবছে যদি শুনতে পেতি , তুই মরে যেতি বোন । তুই মরে যেতি ।

আপু ! তুই প্লিজ এইসব থেকে শত হাত দূরে থাকিস !

আপু! তুই আল্লাহকে ভয় করিস।
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দি আনহোলি ট্রিনিটি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:০৮


অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×