somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মেয়ে হলেই কি ধর্ষিতা হতে হয়?????

০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ধরুন আপনি একজন মেয়ে। আপনাকে এক নরপশুর ভালো লাগলো- তাই সে আপনাকে ধর্ষন করে দিলো। এ ধর্ষনের অপরাধী কে জানেন? আপনি নিজেই! তথাকথিত একটি সমাজের মতে, আপনি মেয়ে মানুষ। আপনি কেন নিজেকে বাঁচিয়ে চলতে পারলেন না? আপনি কেন সারা শরীর আলকাত্রা দিয়ে ঢেকে চললেন না? কেন আপনি খোলা চুলে শাড়ির আঁচল উড়িয়ে রাস্তাঘাটে চলাফেরা করলেন? তাই আপনাকে ধর্ষন করা তো পুরুষদের জন্মগত অধিকার?

আচ্ছা- ধর্ষন করা যদি পুরুষদের জন্মগত অধিকার হয়, তাহলে ব্যাংক ডাকাতি করা তো ডাকাতদেরো জন্মগত অধিকার! ধরুন, একটি কাচের দেয়ালের তৈরী ট্রান্সপারেন্ট ব্যাংক। ব্যাংকের প্রতিটি দেয়াল স্বচ্ছ। রাস্তা থেকে দাড়িয়েই লকারের সব টাকা দেখা যাচ্ছে। তেমন একটা নিরাপত্তাও নাই। কি করবেন তখন? কি আর করবেন- নগদে সেই ব্যাংক লুট করবেন। এটা তো আপনার জন্মগত অধিকার! দোষ তো আর আপনার না। দোষ হচ্ছে সেই ব্যাংক মালিকের, যে কিনা ব্যাংকটাকে আলকাত্রা দিয়ে না ঢেকে উলঙ্গ করে রেখেছিলো। সুতরাং আসল অপরাধী হচ্ছে ঐ ব্যাংক মালিক। আপনি হচ্ছেন সম্পূর্ন নির্দোষ! তাই না?

যদি কেউ উলঙ্গ থাকলে- সেটা তাকে ধর্ষিত হবার জন্য প্রলুব্ধ করে, তাহলে রাস্তাঘাটে যে এতো পাগল/পাগলী ন্যাংটা হয়ে চলাফেরা করে তাদের কেউ গনধর্ষন করে না কেন? তখন তো দেখি উল্টা ঘটনা ঘটে। যারা পাগলীদের উলঙ্গ দেখে, তারাই লজ্জা পেয়ে মাথা নামিয়ে চলে যায়। কিন্তু কেন?

আমরা এমন এক সমাজ ব্যবস্থা তৈরী করেছি যেখানে নারীদের শুধু ভোগের পণ্য হিসেবেই ব্যবহার করা হয়। শেভিং ক্রিমের বিজ্ঞাপনে পর্যন্ত নারীরা ভোগের পণ্য! আমাদের স্মৃতিশক্তি তো দেখা যায় গোল্ড ফিশের চেয়েও দুর্বল। হতেই হবে- আমরা আবার শেলফিস প্রজাতী কিনা!

আমরা পুরুষেরা খুব সহজেই ভুলে যাই যে, আমাদের জন্ম হয়েছে কোন না কোন নারীর কাছ থেকেই। আমরা বিয়েও করবো কোনো না কোনো নারীকে। বোন হিসেবেও কিন্তু আমরা পাই সেই নারীকেই। আমাদের সন্তান হলেও- সেখানে ৫০% সম্ভাবনা আছে কন্যা সন্তানের পিতা হবার। সুতরাং আমরা নারীদেরকে কেন তাদের প্রাপ্য সম্মান দিবো না? আমাদের নিজের মা-বোন-স্ত্রী-কন্যা কে কেউ যদি ধর্ষন/ইভ টিজিং করে আমাদের কি রকম লাগবে?
খুব কষ্ট হয় অপ্র্রাপ্ত বয়স্ক অবুঝ একটা মেয়েকে যখন দেখি তার বাবার সমবয়স্ক লোকের কাছে ধর্ষিতা হতে হয়, নিজের বাচ্চা মেয়েটার চেহারা কি তার সামনে আসেনা?
নিজেকে শালীনতার মধ্যে রেখে চলার কথা মেয়েদেরকে অবশ্যই বলব তবুও বলছি-হ্যাঁ হতেই পারে, আপনার সামনের মানুষটি একজন চরিত্রহীনা। তাই বলে আপনি চরিত্রহীন কেন হবেন? এটা শুধুমাত্র কোনো নির্দিষ্ট স্থান নয়, বরং সবার জন্য প্রযোজ্য!

আর যারা কঠোর আইনের দোহাই দিয়ে পার পেতে চান। তাদের জন্য জেনে রাখা ভালো- আইনের হাত বিশাল লম্বা হলেও। আইনের পা কিন্তু ব্যাপক ছোট। তাই আইন কখনো সময়মত অপরাধস্থলে পৌছুতে পারে না। সবচেয়ে বড় আদালত হচ্ছে, মানুষের বিবেক। সুতরাং নিজের বিবেককে জাগ্রত করতে হবে....
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দি আনহোলি ট্রিনিটি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:০৮


অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×