somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

কাজী জহির উদ্দিন তিতাস
কাজী জহির উদ্দিন তিতাস ১৯৮৩ সালের ৯ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের চিলোকূট গ্রামের কাজী বংশে জন্ম গ্রহণ করেন। তার পিতার নাম কাজী জালাল উদ্দিন, মাতার নাম মোছা ঃ নূরুন্নাহার বেগম।

অমানবিক! নিষ্ঠুর আচরণ!! দায়ীদের শাস্তি হওয়া প্রয়োজন

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৮ সেপ্টেম্বর বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত খবরে সবার আকর্ষণ লক্ষ্য করা গেছে। অনলাইনে খবরটির প্রতিক্রিয়ায় বিভিন্ন জনের বিভিন্ন মন্তব্য লক্ষ্য করা গেছে। দেখা গেছে দলমত সবারই দাবী দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী করছে সবাই। এবার বিস্তারিত বলা যাক।

বাবা আসামী হওয়ায় তাকে গ্রেফতার করতে গিয়ে না পেয়ে অবশেষে মা ও ১১ মাস বয়সী এক শিশুকে আটক করে থানায় নিয়ে এসে ১৯ ঘন্টা আটক করে রাখা হয়েছে। অতঃপর মোটা অংকের টাকা উৎকোচের মাধ্যমে ১১ মাস বয়সী শিশু ও তার মাকে ছেড়ে দেয় পুলিশ। ১৮/০৯/২০১৫ খ্রিঃ তারিখের জনপ্রিয় দৈনিক প্রথমআলো পত্রিকার খবরে বলা হয়েছে যে,
ঘটনাটি ঝিনাইদহের মহেশপুর থানার। ১১ মাস বয়সের শিশুটির নাম রয়েল। রয়েলের বাবা রাজু আহম্মদের অভিযোগ, স্ত্রী-সন্তানকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে আসতে ৪২ হাজার টাকা ঘুষ দিতে হয়েছে পুলিশকে। খবরে আরো প্রকাশ যে, শিশুটির বাবা রাজু আহম্মেদ এর নামে একটি মামলা ছিল। ১৬ দিন আগে তিনি মামলায় আদালত থেকে জামিন নিয়েছেন। বুধবার রাতে স্ত্রী-সন্তান নিয়ে একই উপজেলার লাটিমা গ্রামে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান তিনি। রাত আটটার দিকে মহেশপুর থানার টাউন সাব-ইন্সপেক্টর (টিএসআই) আমির হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ওই বাড়িতে যায়। পুলিশ তাঁর নাম ধরে ডাকাডাকি করতে থাকলে তিনি দৌড়ে পালিয়ে যান। তারা তাঁকে আটক করতে না পেরে তাঁর স্ত্রী ও ১১ মাসের ছেলে রয়েলকে আটক করে থানায় নিয়ে যায়। রাজুর অভিযোগ, আটকের সময় তাঁর স্ত্রীকে মারধর করা হয়। নারী পুলিশ না থাকায় পুরুষ পুলিশরা সন্তানসহ তাঁর স্ত্রীকে টেনেহিঁচড়ে গাড়িতে তুলে থানায় নিয়ে যান। বুধবার রাতে তাঁর স্ত্রী-সন্তানকে থানাহাজতে আটকে রাখা হয়। এরপর গতকাল সকালে থানার টিএসআই আমির হোসেন তাদের ছাড়তে ৫০ হাজার টাকা দাবি করেন। একপর্যায়ে ৪২ হাজার টাকা দিয়ে বেলা তিনটার দিকে তাদের মুক্ত করেন। ধারদেনা করে টাকার জোগাড় করে চাচা আবদুল আজিজের হাত দিয়ে টাকা পৌঁছে দেন।
আবদুল আজিজ প্রথম আলোকে বলেন, রাজু মুঠোফোনের মাধ্যমে পুলিশ কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে টাকার চুক্তি করেন। তিনি টাকা নিয়ে থানায় যান। সেখানে পুলিশ কর্মকর্তা আমিরের হাতে টাকা তুলে দিয়ে বৌমাকে ছাড়িয়ে নিয়ে আসেন।

বিষয়টি দেশব্যাপী পুলিশের আচরণের বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠেছে। জনগণ ভাবছে তাহলে পুলিশকি আইনের উর্ধ্বে। কেউ কেউ দাবী করছে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা ও অন্যান্য যারা জড়িত তাদেরকে আইনের আওতায় এনে বিচারের কাঠ গড়ায় দাঁড় করানো। তা না হলে ভবিষ্যতে এমন ধরণে নিষ্ঠুর আচরণ পুলিশের মাঝে বৃদ্ধি পেতে পারে বলে ধারণা করছে অভিজ্ঞ মহল।

পুলিশের এহেন আচরণ দেখে মনে হয় তারা শুধুই পুলিশ, আমাদের এক বড় ভাই লেখক বলেছিলেন পুলিশ নাকি মরলেও মানুষ হয় না। সরকার ও পুলিশের উর্ধ্বতন মহলের উচিত বিষয়টি গভীর ভাবে খতিয়ে দেখে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে জনগণের আস্থা অর্জন করা। তা না হলে এক দিকে যেমন সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হবে, অন্য দিকে পুলিশ বিভাগ গুটি কয়েক পুলিশ কর্মকর্তার এসব অপকর্মের কারণে হারিয়ে ফেলবে জনগণের শ্রদ্ধা ও ভালবাসা।

পাশাপাশি এরকম একটি সত্য খবর প্রকাশ করার জন্য প্রথমআলো ও অন্যান্য গণমাধ্যমগুলোকে জানাই ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০৫
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আল্লাহ ইসলামপন্থীদের ক্ষমতা দেন না কেন?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৫৫



সূরাঃ ৩ আলে-ইমরান, ২৬ নং আয়াতের অনুবাদ-
২৬। বল হে সার্বভৈৗম শক্তির (রাজত্বের) মালিক আল্লাহ! তুমি যাকে ইচ্ছা ক্ষমতা (রাজত্ব) প্রদান কর এবং যার থেকে ইচ্ছা ক্ষমতা (রাজত্ব) কেড়ে... ...বাকিটুকু পড়ুন

কৃষ্ণকান্তের উইল ও তৎকালীন নারী সমাজের প্রতিচ্ছবি

লিখেছেন মৌরি হক দোলা, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:০৩




দেশ-কাল-জাতি নির্বিশেষে প্রায় সব সাহিত্যেই নর-নারীর সম্পর্কের জটিল রসায়ন একটি জনপ্রিয় বিষয়। বাংলা সাহিত্যের ঊনবিংশ শতকের বিখ্যাত ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত কৃষ্ণকান্তের উইল উপন্যাসেও এ চিরায়ত বিষয়টি উঠে... ...বাকিটুকু পড়ুন

২০ বছর সামহোয়্যারইন ব্লগে: লেখক না হয়েও টিকে থাকা এক ব্লগারের কাহিনি B-)

লিখেছেন নতুন, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৪২



২০২৬ সালে আরেকটা ঐতিহাসিক ঘটনা ঘটেগেছে একটু আগে।

ব্লগার হিসেবে ২০ বছর পূর্ন হয়ে গেছে। :-B

পোস্ট করেছি: ৩৫০টি
মন্তব্য করেছি: ২৭০৭২টি
মন্তব্য পেয়েছি: ৮৬৬৭টি
ব্লগ লিখেছি: ২০ বছর... ...বাকিটুকু পড়ুন

এনসিপি: বাংলাদেশের রাজনীতিতে নতুন উদীয়মান শক্তি ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৫০


২০২৬-এর ১২ ফেব্রুয়ারি নির্বাচনের ফলাফল যখন বের হলো, তখন দেশের রাজনৈতিক মহলে একটা চাঞ্চল্য পড়ে গেল। জাতীয় নাগরিক পার্টি: যাদের আমরা এনসিপি বলে ডাকি—প্রথমবারের মতো নির্বাচনে নেমে ৩০টা... ...বাকিটুকু পড়ুন

প্রথমেই বিএনপির যে কাজগুলো করা জরুরি

লিখেছেন শ্রাবণধারা, ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৪:৪৬


বিএনপির প্রথম কাজ হলো তারা যে “অত্যাচারী” নয়, তা মানুষের কাছে প্রমাণ করা। "ক্ষমতাশালী" মানে যে ডাকাতি, লুটপাট এবং মাস্তানির লাইসেন্স পাওয়া নয়, এটা নিশ্চিত করা। এর জন্য তাদের... ...বাকিটুকু পড়ুন

×