somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

কাজী জহির উদ্দিন তিতাস
কাজী জহির উদ্দিন তিতাস ১৯৮৩ সালের ৯ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের চিলোকূট গ্রামের কাজী বংশে জন্ম গ্রহণ করেন। তার পিতার নাম কাজী জালাল উদ্দিন, মাতার নাম মোছা ঃ নূরুন্নাহার বেগম।

নারী সম্পর্কে ইসলামের ইসলামের দৃষ্টিভঙ্গি

২২ শে অক্টোবর, ২০১৫ রাত ২:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রাক-ইসলামী যুগে নারীদেরকে এ জগত শুধু অনুপকারীই নয় সভ্যতার কলঙ্ক ও জঞ্জাল মনে করে জীবনের কর্মময় ময়দান থেকে হটিয়ে দিয়ে হীনতা নিচুতা ও লাঞ্ছনা গঞ্জনার এমন অন্ধকারময় কুয়ার অতল গহ্বরে নিক্ষেপ করেছিল, যেখান থেকে উঠে এসে জীবনে উন্নতি লাভ করার আর কোন আশাই ছিল না। ইসলাম নারীদের প্রতি জগতবাসীর এহেন অন্যায় আচরণের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠে কঠোর প্রতিবাদ জ্ঞাপন করেছে এবং পরিষ্কার রূপে ঘোষণা দিয়েছে যে, এ পার্থিব জীবনে নারী-পুরুষ একে অপরের মুখাপেক্ষী। নারীগণকে শুধু লাঞ্ছিত ও অবহেলিত রাখার জন্য প্রশস্তময় রাজপথ হতে কন্টকের ন্যায় দূরে নিক্ষেপ করার জন্য সৃষ্টি করা হয়নি। কেননা পুরুষের সৃষ্টির যেমন প্রকৃতির একটা উদ্দেশ্য নিহিত রয়েছে, তেমনি নারী সৃষ্টির মূলেও রয়েছে তাঁর এক সু-মহান উদ্দেশ্য। প্রকৃতি তাদের উভয় শ্রেণী দ্বারাই তাঁর বাঞ্ছিত উদ্দেশ্য পূরণ করতে চায়। কুরআন মাজীদে আল্লাহতআলা বলেন- আকাশ ও পৃথিবীর সার্বভৌম মালিকানা আল্লাহ তাআলার। তিনি যা ইচ্ছা তা সৃষ্টি করেন। যাকে ইচ্ছা তিনি ছেলে, আর যাকে ইচ্ছা তিনি মেয়ে দান করেন। আবার যাকে ইচ্ছা নিঃসন্তান করে বন্ধ্যা বানিয়ে রাখেন। নিঃসন্দেহে তিনি মহা জ্ঞানী ও মহাশক্তিশালী স্বত্তা। ( সূরা- শুয়ারা ৪৯-৫০)

এ অত্যাচারিত অবহেলিত মজলুম শ্রেণীটির এ পার্থিব জগতে জীবিত থাকারও অধিকার ছিল না। আল কোরআন এসে দীপ্ত কণ্ঠে ঘোষণা করলো- এরা এ জগতে জীবিত থাকার জন্য এসেছে, এদেরকে জীবিত কবর দেয়া চলবে না। এদের অধিকারের উপর যে লোকই হস্তক্ষেপ করুক না কেন, তাকেই আল্লাহর দরবারে জবাব দিহি করতে হবে।

বিশ্বনী হযরত মুহাম্মদ (সাঃ) নারীদের জন্য যেরূপ সাহায্যের হাত বাড়িয়ে ছিলেন এবং যে শিক্ষাবলী ও আদর্শ স্থাপন করেছেন, আজ পর্যন্ত দুনিয়ার কোন সংস্কারক বা তথাকথিত মহামানব ও নারী অধিকারের দাবীদার সূধীজন এমন আদর্শ ও শিক্ষার নজীর পেশ করতে পারে নি। তিনি দীপ্ত কণ্ঠে ঘোষণা করেছেন ঃ- মাতার অবাধ্যগত হওয়া, অধিকার আদায় করা থেকে বিরত রাখা, ধন সম্পদ স্তুপিকৃত করে রাখা এবং মেয়েদেরকে জীবিত কবর দেয়াকে আল্লাহ তাআলা তোমাদের জন্য নিষিদ্ধ করেছেন। (বুখারী)।
সর্বশেষ এডিট : ২২ শে অক্টোবর, ২০১৫ রাত ২:২০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

I Have a plan / মুচলেকা দিয়ে যাওয়া এবং মুচলেকা দিয়ে ফেরত আসা সরকারের রাষ্ট্র ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা আগস্ট, ২০২৬ ভোর ৫:৪৬





ওয়াশিংটন – যদিও তিনি এমন একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন যার বৈধতা নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে, এবং শক্তিশালী মহলের প্ররোচনায় যাদের হস্তক্ষেপ কখনোই সন্দেহের বাইরে ছিল না, তারেক... ...বাকিটুকু পড়ুন

পাহাড় কাউকে জয়ী হতে দেয় না

লিখেছেন মুনতাসির, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ৮:১১




আমরা প্রায়ই বলি, অমুক এভারেস্ট জয় করেছেন, তমুক কে-টু জয় করেছেন, অমুক অন্নপূর্ণা জয় করেছেন। শব্দটি এতটাই প্রচলিত যে আমরা আর ভাবিই না—আসলে কি পাহাড়কে জয় করা যায়?

আমার... ...বাকিটুকু পড়ুন

মাইক্রোপ্লাস্টিক: অদৃশ্য প্লাস্টিক কীভাবে আমাদের খাবার ও শরীরে ঢুকছে?

লিখেছেন কাবিল, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৪


মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

×