যে মাটির জন্য এমন হন্যে, এমন আকুল হলাম--
সে মাটিতে আমার অধিকার।
এ মাটির বুকের কাছে, মগ্ন আছে আমার অঙগীকার।
যে ভাষার জন্য এমন হন্যে, এমন আকুল হলাম--
সে ভাষায় আমার অধিকার।
এ ভাষার বুকের কাছে, মগ্ন আছে আমার অঙগীকার।
যে মাটির জন্য এমন হন্যে, এমন আকুল হলাম--
যে ভাষার জন্য সালাম, বরকতেরা রক্ত দিলো--
বাহান্ন সালের লড়াই আমার আমি জন্ম নিলো,
সে ভাষা আমার গানে, তোমার প্রাণে-- আমার অঙগীকার।
যে ভাষার জন্য এমন হন্যে, এমন আকুল হলাম--
পূবের ঐ উদ্বোধনে পশ্চিমের ও বোধন হোক--
একুশে ফেব্রুয়ারি আমার আলো আমার চোখ,
যে চোখের জন্য এমন হন্যে, এমন আকুল হলাম--
সে নয়ণে আমার অধিকার।
এ নয়ণ আমার আশা, আমার ভাষা, আমার অঙগীকার--
যে মাটির জন্য এমন হন্যে, এমন আকুল হলাম--
যে ভাষার জন্য এমন হন্যে, এমন আকুল হলাম।
----কবীর সুমন
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।