বহু ঘাটে ভেসে ভেসে
এসে মিশেছি অবশেষে,
এই জনসমাবেসে।
অথচ, ইতোমধ্যে পচন
ধরেছে আমার : যতটুকু
নষ্ট হয়েছিলো যুক্তরাষ্ট্রের
দাসবাদী দক্ষিণী প্রদেশগুলো,
তার চেয়েও অধিক ঘুণপোকা
আমার তন্ত্রে-নালীতে।
কত নক্ষত্র দূরে
বাগদাদ আর তাসখন্দের গ্রন্থাগার?
আর কত দুর্গম রেশমীপথ
পাড়ি দিয়ে তবেই
তক্ষশীলা বা নালন্দার দেউড়ি?
লুক বা জনের সু-সমাচার পাঠে
সাময়িক উদ্ভ্রান্তি এলো গোগলের;
তাই ছিন্ন-ভিন্ন-অগ্নিদগ্ধ হলো তার
বহুদিনের পরিশ্রমে জমানো পঙক্তিমালা।
১৯/০৪/১২
সর্বশেষ এডিট : ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




