তগোরে আমরা চিনি,
তরা বন্ধু সাইজ্যা মশার লাহান
ঘাপটি মাইরা থাকোছ ক্যালাস রুমের ভিতরে।
তরা কোচিং করাছ, গান গাওনের ভং ধরোছ।
বাতাসে য্যামতে বেষাক্ত শিশা
মিইশ্যা রইছে, সেইরাম মানুষের লগে
মেশনের লাইগা তরা মডার্নিটির কথাও
কস, এসলামি বুদ্ধিজীবী সাজোছ।
তরা পানিতে গায়েব আর্সেনিকের লাহান
বহুত দিন ধইরা ফন্দি আটতাছোছ
উকিল, ব্যাংকার, ডাক্তর, মাস্টর,
এঞ্জিনিয়ার, নানান বেশে।
তরা প্রেস ক্যালাবে হান্দাইছোছ,
চাষাগো মনে গরল ধালছোছ,
মা-বইনদেরও তগো কুপথে লইতে
ছাড়োছ নাই। কুঁড়ির লাহান বাচ্চা পোলাপাইন গুলারে
লইয়া খেলছোছ, তাগো কন্ঠ লইছোছ বেপথে।
তরা কেতাব ছাপাছ, টিভি চালাছ, এনজিও করছ,
অহনো গৃহযুদ্ধের হুমকি দ্যাছ।
বাংলার সরেস জমিনে আগাছার লাহান
বহুত বাড় বাড়ছে তগো, শেষ আটত্রিশ বছরে;
কুত্তার ল্যাজ সোজা হইবোনা কুনদিন।
তয় আর রক্ষা নাইজ্ঞ্যা।
পাকিগো জারজ পোলা, তগো বাপ
হারামজাদাগো লাহান তরাও পুটকি
উল্টাইয়া পালাবি।
উকুনের লাহান খুঁইজ্যা বাইর কইরা
রাজাকারের পেতাত্মা গুলানরে
বাঙ্গালি ঝাড়ু-পিটা দিয়া তগো
কান্দ থাইক্যা নামাইবো।
অহনো ওয়াক্ত আছে,
ভালা হইতে পয়সা লাগেনা।
মাইনষে কইতাছে, দুসরা মুক্তিযুদ্ধ
স্টার্ট হইছে; বন্দুকের নলের মুখে
আগুন যদি অহনো নাও জ্বইল্যা থাকে,
দিলের বারুদে কি জ্বলে নাই?
এই বাংলা ১৪১৯ সনের মাঘের শ্যাষেই
জিন্দেগীর লাইজ্ঞ্যা ফয়সালা হইয়া যাইবো,
বাংলাদ্যাশের সিনার মইধ্যে মুক্তিযুদ্ধে
বাঙ্গালি হারছে না জিতছে।
১১/০২/১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




