টিনেজ পদ্য - ১
------+------------
আমি কি নষ্ট হবো, নষ্ট ছেলের মতো
তোমার পাড়ায় উকি দেবো, বাধা আসুক যতো।।
২৯ জুন, ২০১৬
টিনেজ পদ্য- ২
--------------------
যা খুশি বলো, গালমন্দ যতই তুমি করোনা
আগুন তুমি, বৃষ্টি তুমি, তুমি শুধুই ছলনা
এক জীবনে বেঁচে থাকার অন্তহীন প্রেরণা।।
৩০ জুন, ২০১৬
টিনেজ পদ্য- ৩
==========
এত যে রৌদ্র, তবু সে কি পারে
পোড়াতে, তোমার বিরহে হৃদয় আমার
যেভাবে পোড়ে...
৩০ জুন, ২০১৬
টিনেজ পদ্য- ৪
------------------
তুমি এসে ছুঁলে, গলে যাই আমি
‘মিলন যদিও মৌলিক তবু
মানুষ মূলত বিরহকামী’
৩০ জুন, ২০১৬
সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




