somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আদিবাসী প্রশ্নে সরকার এখন বিপরীত অবস্থানে

০৮ ই আগস্ট, ২০১১ সকাল ১১:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


২০০৮ সালের ৯ আগস্ট বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে রাজধানীতে আয়োজিত শোভাযাত্রা। শোভাযাত্রা শেষে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে সমাবেশে দীপু মনি আদিবাসীদের অধিকার সুরক্ষার পক্ষে বক্তব্য দিয়েছিলেন। কিন্তু আদিবাসীদের স্বীকৃতির প্রশ্নে আওয়ামী লীগের নেতৃত্বাধীন বর্তমান মহাজোট সরকারের অবস্থান এখন উল্টো পথে।
২০০৮ সালে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে ধর্মীয় সংখ্যালঘু ও ক্ষুদ্র নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর পাশাপাশি আদিবাসী শব্দটিরও উল্লেখ ছিল। আদিবাসীদের অধিকার রক্ষায় বাড়তি উদ্যোগ নেওয়ার কথাও বলা হয়েছিল।

কিন্তু আওয়ামী লীগের নেতৃত্বাধীন বর্তমান মহাজোট সরকারের অবস্থান এর বিপরীত। সরকার বলছে, তিন পার্বত্য জেলার অবাঙালি অধিবাসীরা আদিবাসী নয়, ক্ষুদ্র নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠী। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি গত ২৬ জুলাই এক সভায় উন্নয়ন-সহযোগী সংস্থার প্রতিনিধি ও কূটনীতিকদের তিন পার্বত্য জেলার অধিবাসীদের আদিবাসী সম্বোধন করতে বারণ করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে ওই সভা হয়।

পররাষ্ট্রমন্ত্রী ওই সভায় দেশের সংবিধান, ঐতিহাসিক বিভিন্ন দৃষ্টান্ত ও আন্তর্জাতিক তথ্য-উপাত্তের উদ্ধৃতি দিয়ে জানান, বাংলাদেশের তিন পার্বত্য জেলায় কোনো আদিবাসী নেই। ওই এলাকার অধিবাসীরা ক্ষুদ্র জাতিগোষ্ঠী। তাদের যে ক্ষুদ্র জাতিগোষ্ঠী হিসেবে অভিহিত করা হবে, সেটি একটি মীমাংসিত বিষয়। সভায় উপস্থিত ইউরোপের একটি দেশের রাষ্ট্রদূত বিষয়টি নিয়ে আবার আলোচনার ইচ্ছা পোষণ করলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ ব্যাপারে আর আলোচনার কোনো সুযোগ নেই। বিষয়টির মীমাংসা হয়েছে আগেই।

জাতিসংঘের আদিবাসীবিষয়ক স্থায়ী ফোরামের (ইউএনপিএফআইআই) এক প্রতিবেদনের পর সরকার কঠোর অবস্থান নেওয়ার সিদ্ধান্ত নেয়। মে মাসে তৈরি ওই প্রতিবেদনে আদিবাসীদের অধিকার সুরক্ষার পাশাপাশি মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত সেনাসদস্য ও সেনা ইউনিটকে শান্তিরক্ষা কার্যক্রমে অন্তর্ভুক্ত করতে বারণ করা হয়।

নির্বাচনী ইশতেহারে যা আছে: ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহারে আওয়ামী লীগ আদিবাসী শব্দটি উল্লেখ করেছে। ওই ইশতেহারে ধর্মীয় সংখ্যালঘু, অনুন্নত সম্প্রদায় ও অনগ্রসর অঞ্চল প্রসঙ্গে ১৮-এর দুই অনুচ্ছেদে বলা হয়েছে, পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি সম্পূর্ণভাবে বাস্তবায়ন করা হবে। অনগ্রসর অঞ্চলসমূহের উন্নয়নে বর্ধিত উদ্যোগ, ক্ষুদ্র জাতিগোষ্ঠী, আদিবাসী ও অন্যান্য সম্প্রদায়ের অধিকারের স্বীকৃতি এবং তাদের ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও জীবনধারার স্বাতন্ত্র্য সংরক্ষণ ও তাদের সুষম উন্নয়নের জন্য অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা হবে। বস্তি, চর, হাওর, বাঁওড়, উপকূলসহ সব অনগ্রসর অঞ্চলের মানুষের জীবনের মান উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গুম আর গুপ্ত

লিখেছেন সামছুল আলম কচি, ২৫ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৩:১৫


খোঁজ করলে দেখাি যাবে, কুকুর-বিড়াল পালকদের অনেক কাছের আত্মীয়-পরিজন অনেক কষ্টে জীবন কাটাচ্ছে। তাদের প্রতি কোনও দয়া-মায়া নেই; অথচ পশুদের জন্য... ...বাকিটুকু পড়ুন

=পাতার ছাতা মাথায় দিয়ে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৫ শে এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:২৯


মনে আছে ছেলেবেলায়
ঝুমঝুমিয়ে বৃষ্টি এলে,
পাতার ছাতা মাথায় দিয়ে
হাঁটতাম পথে এলেবেলে।

অতীত দিনের বৃষ্টির কথা
কার কার দেখি আছে মনে?
শুকনো উঠোন ভিজতো যখন
খেলতে কে বলো - আনমনে?

ঝুপুর ঝাপুর ডুব দিতে কী
পুকুর জলে... ...বাকিটুকু পড়ুন

তালেবান ঢাকায়, রাষ্ট্র ঘুমায়

লিখেছেন মেহেদি হাসান শান্ত, ২৫ শে এপ্রিল, ২০২৬ রাত ৮:৩২

জুলাই অভ্যুত্থানের পরে বাংলাদেশে অনেক কিছু নতুন হইছে। নতুন সরকার, নতুন মুখ, নতুন বুলি। কিন্তু একটা জিনিস খুব চুপচাপ, খুব সাবধানে নতুন হইতেছে, যেইটা নিয়া কেউ গলা ফাটাইতেছে না। তালেবানের... ...বাকিটুকু পড়ুন

মুখোশ খুলে গেছে ও আয়না ভাঙ্গা শুরু হয়েছে!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৬ শে এপ্রিল, ২০২৬ সকাল ৮:৫৬

মুখোশ খুলে গেছে ও আয়না ভাঙ্গা শুরু হয়েছে!

image upload problem

বাংলাদেশে একসময় খুব জনপ্রিয় একটা পরিচয়-“আমি সুশীল”, “আমি নিরপেক্ষ”, “আমি কোনো দলের না”। এই পরিচয় ছিল আরামদায়ক, নিরাপদ, সম্মানজনক। এর... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের কৃষি আধুনিকায়ন রোডম্যাপ: একটি পূর্ণাঙ্গ নীতিপত্র রূপরেখা : পর্ব -১ ও ২

লিখেছেন ডঃ এম এ আলী, ২৬ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:১১


প্রস্তাবিত রূপরেখা: কৃষিকে জীবিকানির্ভর খাত থেকে প্রযুক্তিনির্ভর, জলবায়ু-সহনশীল
ও বৈশ্বিক বাজারমুখী বাণিজ্যিক শিল্পে রূপান্তরের জাতীয় কৌশল প্রস্তাবনা ।

বাংলার মাঠে প্রথম আলোয়
যে ছবি আসে ভেসে
কাঁধে লাঙল, ঘামে ভেজা মুখ
কৃষক দাঁড়ায় হেসে।

সবুজ... ...বাকিটুকু পড়ুন

×